1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বটিয়াঘাটার ভূমিহীন কৃষক মোঃ আলমগীরের আর্তনাদ; ভূমিদস্যুদের হাতে স্বর্বশান্ত - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বটিয়াঘাটার ভূমিহীন কৃষক মোঃ আলমগীরের আর্তনাদ; ভূমিদস্যুদের হাতে স্বর্বশান্ত

  • প্রকাশিত : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩২০ বার শেয়ার হয়েছে

মোঃ ইমরান বটিয়াঘাটা প্রতিনিধি || বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের এক ভূমিহীন কৃষকের আর্তনাদ জালিয়াতি চক্রের হামলার অত্যাচারে জন্ম থেকে জ্বলছিরে দাদা । বলতে বলতে কেঁদে ফেলেন স্ট্রোক জনিত কারণে প্যারালাইজে অসুস্থ্য ভূমিহীন কৃষক আলমগীর হোসেন।

জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকার মৃত দেলোয়ার হোসেনের পুত্র মোঃ আলমগীর হোসেন ও তার স্ত্রীর নামে গত ২৭/১১/১৪১৪ বাংলা ও ১০/৩/২০০৮ ইং তারিখে তেঁতুলতলা মৌজায় ৭৪/২০০৫-০৬ ও ৭৪/২০০৬-০৭ নং বন্দোবস্ত মামলায় ৫০ শতক জমি ০১/১৩৯৪ নং কবুলতী স্মারকে ৯৯ বছরের বন্দোবস্ত পেয়ে ভোগদখলে থাকিয়া নাম পত্তনের মাধ্যমে করখাজনা পরিশোধ পূর্বক চাষাবাদের মাধ্যমে ফসল উৎপাদন করিয়া জীবিকা নির্বাহ করে আসছিল।

উল্লেখ্য জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকার মৃত রশিক লাল বিশ্বাসের পুত্র সুবেন্দু বিশ্বাস ওরফে সাধু বিশ্বাস নামধারী ভূমিদস্যু খ্যাত কখনো মৌজা, কখনো নিজ নাম ,কখনো পিতার নাম এবং কখনো প্রশাসন ও আদালতকে ভুল তথ্য দিয়ে একের পর জাল-জালিয়াতির মাধ্যমে তঞ্চকী দলিল সৃষ্টি করে ক্রেতাদের সাথে প্রতারনা করে চলেছে । পাশাপাশি প্রকৃত ভূমিহীন কৃষকের বন্দোবস্তকৃত জমি জোর পূর্বক দখল করে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য উক্ত ভূমিদস্যু নামে খ্যাত সুবেন্দু বিশ্বাস ওরফে সাধু বিশ্বাস রাঙ্গেমারী মৌজায় একটি দলিলে ১.৫০ একর জমি সরকারি ভাবে বন্দোবস্ত পেয়ে উক্ত জমি ৩ টি দলিলে মোট ১.৭০ একর অর্থাৎ বন্দোবস্তের চেয়ে ২০ শতাংশ জমি বেশি বিক্রি করে নিঃশর্তবান হন । পরবর্তীতে ওই একই দলিল দেখিয়ে প্রশাসন ও আদালতকে ভুল তথ্য দিয়ে রাঙ্গেমারী মৌজা পরিবর্তন করে তেঁতুলতলা মৌজায় ১.৩০ একর জমির রায় ডিগ্ৰী করে ভূয়া নামপত্তন কেসের মধ্যমে আবারও ১.৩০ একর জমি পুনরায় বিক্রি করে।

এনিয়ে সাধু বিশ্বাস ১.৫০ একর জমি সরকারি পেয়ে দুই মৌজা মিলিয়ে প্রতারণা করে মোট ৩.০০ একর জমি বিক্রি করে । এতে তেঁতুলতলা মৌজার প্রকৃত ভূমিহীন কৃষকেরা জমির দখল থেকে বঞ্চিত হচ্ছে । অন্যদিকে তেঁতুলতলা মৌজায় বন্দোবস্তপ্রাপ্ত প্রকৃত ভূমিহীন কৃষক মোঃ আলমগীর হোসেন ভূয়া ও তঞ্চকী নাম-পত্তনের মাধ্যমে পাওয়া রেকর্ড কেটে দিতে বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসে ৫০ ধারা কেস করেছেন এবং ৫০ ধারা কেসের শুনানি চলমান রয়েছে।

এছাড়া উক্ত ভূমিদস্যু সুবেন্দু বিশ্বাস ওরফে সাধু গত ২০/৫/১৯৯২ তারিখে চক্রাখালী গ্ৰামের মৃত অতুল রায়ের পুত্র অবঃপ্রাপ্ত শিক্ষক কার্তিক চন্দ্র রায়ের নিকট থেকে তেঁতুলতলা মৌজায় ২.০৭ একর জমি বিক্রির কথা বলে নগত ৮০ হাজার টাকা গ্ৰহণ করে আজ পর্যন্ত কার্তিক চন্দ্রকে কোন জমি রেজিস্ট্রি করে দেয়নি বা টাকা ফেরত দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।এব্যাপারে ভূক্তোভগী সহ এলাকাবাসী সুবেন্দু বিশ্বাস ওরফে সাধুর অপ কর্মের তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।