1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শ্যামনগর গাবুরায় কোস্টগার্ড ও বনবিভাগের যৌথ অভিযানে হরিণের মাংসসহ আটক ২ - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

শ্যামনগর গাবুরায় কোস্টগার্ড ও বনবিভাগের যৌথ অভিযানে হরিণের মাংসসহ আটক ২

  • প্রকাশিত : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৮৪ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী,শ্যামনগর প্রতিনিধি || বাংলাদেশ কোস্টগার্ড ও বনবিভাগের যৌথ অভিযানে সুন্দরবন সংলগ্ন এলাকা গাবুরা ইউনিয়ন থেকে হরিণের মাংসসহ দুই জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।

রবিবার (২০ অক্টোবর) ভোর ৫টার সময় গাবুরা জেলিয়াখালি গ্রাম থেকে তাদের আটক করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসীর ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থানাধীন জেলিয়াখালি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১কেজি হরিণের মাংস, ১টি মোটরসাইকেল সহ দুইজন কে আটক করা হয়। পরবর্তীতে আটক হরিণ শিকারি ও উদ্ধারকৃত হরিণের মাংসসহ সকল আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাঠেশ্বর বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

কাঠেশ্বর বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মোল্লা জানান,গোপন সংবাদের ভিত্তিতে গাবুরা ইউনিয়নের জেলিয়াখালি মন্দির এলাকায় বেড়ীবাঁধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১ কেজি হরিণের মাংস, ১টি মোটরসাইকেল সহ দুইজন কে আটক করেছে।আটককৃতরা হলেন ,শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের মাহমুদ মল্লিকের ছেলে মো. মশিউর রহমান শামিম (৪৭) এবং মৃত্যু ওয়াজেদ গাজীর ছেলে মোহাম্মদ লুৎফর রহমান (৬০)।

তিনি আরো জানান,আমরা মাত্র ২১ কেজি মাংস উদ্ধার করেছি। বাকি মাংসের ক্রেতা কারা, শিকারের সঙ্গে আর কারা কারা জড়িত আছে। আমরা এগুলো বের করার চেষ্টা করছি। এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্য প্রাণী নিধন আইনে মামলার পর সাতক্ষীরা কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।