1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাতক্ষীরায় ছিনতাইকালে জনতার হাতে বিজিবির দুই ও পুলিশের এক সদস্য আটক - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাতক্ষীরায় ছিনতাইকালে জনতার হাতে বিজিবির দুই ও পুলিশের এক সদস্য আটক

  • প্রকাশিত : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৭৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || স্বর্ণ ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় ফাঁকা সড়কে ফেলে পালানোর সময় সাতক্ষীরায় দুই বিজিবি ও এক পুলিশ সদস্যকে আটক করেছে জনতা। বিজিবি সদস্যের কাছে মিলেছে তিনটি স্বর্ণের বার। পুলিশ বলছে, তাদের উদ্দেশ্য ভালো ছিল না।

শনিবার রাত পৌনে ১০টার দিকে বিজিবি পোশাক পরিহিত দু’জনসহ, সাদা পোশাকে আরও দু’জন সাতক্ষীরা জেলার অজ্ঞাত স্থান থেকে স্বর্ণ ব্যবসায়ী জাকির হোসেনকে আটক করে প্রাইভেটকারের পিছনের বক্সে করে নিয়ে আসে। জাকির সাতক্ষীরা সদর থানার মাছখোলা গ্রামের আরশাদ আলীর ছেলে। পরে তাকে তালা থানার ইসলামকাটি বদর মোড় থেকে তালা অভিমুখি রাস্তার ধারে ঝোপের মধ্যে মৃত ভেবে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে একটি মোটরসাইকেল ও প্রাইভেকারে থাকা বিজিবি ও পুলিশ সদস্যরা তালা অভিমুখে পালিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরই স্থানীয় এলাকাবাসী ইসলামকাটির ওই ঝোপের মধ্যে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই ব্যবসায়ীকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেন।

পালিয়ে যাওয়ার খবর পেয়ে সুজনশাহ বাজারে স্থানীয় জনতা ব্যারিকেড দিয়ে একটি এপাসি মোটরসাইকেল যার নং ঢাকা মেট্রো- ল ২১-৫৫০৮ ও প্রাইভেটকার যার নং ঢাকা মেট্রো-গ ১৩-৮৬০১ সহ তিনজনকে আটক করে। এ সময় তারা নিজেদের বিজিবি সদস্য দাবি করেন দু’জন ও বিজিবির পোশাক রেখে একজন পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যান সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ কর্মকর্তারা। জনতার হাতে আটকদের একজন তিন পিস স্বর্ণের বার তুলে দেন বিজিবি কর্মকর্তার নিকট। সেখান থেকে তাদের উদ্ধার করে দুই বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে ঘটনা নিয়ে মুখ খুলতে চান না ওই স্বর্ণ ব্যবসায়ীর বড় ভাই শাহাবাজ আলী। ওই রাতেই ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনসহ তালা থানায় আসেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(পদন্নতি পুলিশ সুপার) মোঃ সজিব খাঁন।

ঘটনা নিয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির সদর দপ্তরে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। তবে আটক পুলিশ সদস্য রাশেদকে সাময়িক বরখাস্ত করে ডিবি পুলিশের হেফাজাতে রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।
তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হেসেন জানান, জনতার হাতে আটক দুই জন প্রকৃত বিজিবি সদস্য, একজন পুলিশ কনস্টেবল। তাদের উদ্দেশ্য সঠিক ছিল না বলছেন পুলিশের এই কর্মকর্তা। মোটরসাইকেল ও প্রাইভেট কারটি তালা থানা পুলিশ হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।