1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শ্যামনগর নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এর অপসরণের দাবিতে মানববন্ধন - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

শ্যামনগর নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এর অপসরণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৭৮ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী,শ্যামনগর প্রতিনিধি || শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটনের অপসরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১শে অক্টোবর) বিকাল ৫ টায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন এলাকাবাসীর আয়োজনে নওয়াবেঁকী বাসস্টান্ড চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোড়ল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এম হাবিবুল্লাহ, আটুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুজার গিফারী, সাবেক সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

এসময় মানববন্ধনে আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল আলম, ৪নং ওয়ার্ডের সভাপতি গাজী আব্দুল রউফ, ৫নং ওয়ার্ডের সভাপতি সৈলদ্দীন ঢালী, ৬নং ওয়ার্ডের সভাপতি কবির হোসেন, ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি আফজাল হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, মুকুল হোসেন, আফজাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল কামাল মিশুক ,আটুলিয়া যুবদলের আবু রায়হান আশিক, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন, আটুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাফিল হোসেন উজ্জ্বল, মৎস্যজীবী দলের সভাপতি শেখ মিলন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিলন সহ ছাত্র, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা,নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি অসদাচরণ,স্বেচ্ছাচারিতা, কলেজে অনিয়মিত আগমন,প্রস্থান,সভাপতি নির্বাচন সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসরণের দাবি করেন। এবং অধ্যক্ষের অপসরণের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলন হবে বলে হুঁশিয়ারিদেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।