1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী পালন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী পালন

  • প্রকাশিত : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৮৩ বার শেয়ার হয়েছে

মোঃ রাজু হাওলাদার, খুলনা প্রতিনিধি || বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো খুলনা মহানগরী ফুলকুড়ি আসরের সূবর্ণজয়ন্তী। ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো’এই অনন্য শ্লোগানকে ধারণ করে জাতীয় শিশু কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’আসর ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। হাঁটি হাঁটি পা-পা করে ফুলকুঁড়ি আসরের ৫০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় খুলনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরী শিশুকিশোর-অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণীর আয়োজন করে।

ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরীর সাবেক সহকারী পরিচালক মেহেদী হাসান হেলালের সঞ্চালনায় এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. তবিবুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরীর পরিচালক ইমরান হোসেন।

ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরী শাখার উপদেষ্টা প্রফেসর ড. মো. শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরীর সহ-সভাপতি প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাস ও এডভোকেট শেখ অলিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ ডা. এহসানুল কবীর।খুলনা বিভাগ থেকে আগত প্রায় পাঁচশত শিশুকিশোর, অভিভাবক ও শুভাকঙ্খী নিয়ে নানা আয়োজনে উৎসব মুখর ছিল এই সুবর্ণজয়ন্তী উৎসব।

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরী কর্তৃক আয়োজিত মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতা,বৃক্ষরোপণ প্রতিযোগিতা,৫০ টিসি প্রতিযোগিতা,সুবর্ণজয়ন্তী আন্ত:স্কুল বিতর্ক উৎসব, ফুলকুঁড়ি প্রিমিয়ার লীগ, রচনা প্রতিযোগিতা সহ ভিন্ন ভিন্ন ৬টি প্রতিযোগিতায় ৩৩৩টি পুরস্কার প্রদান করা হয়। গান, কবিতা, আবৃত্তি, থিম সং, নাটিকা সহ বিভিন্ন আয়োজনে মুখরিত এ উৎসব শেষ হয় ফুলকুঁড়ি সংগীতের মাধ্যমে।

উৎসবে আগত অতিথিরা ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নিজেদের সৎ, নির্মোহ, নৈতিক, মানবিক ও সাম্য সামাজিক ন্যায় কল্যাণ রাষ্ট্র গঠনের অভিব্যক্তি প্রকাশ করেন এবং ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরীর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

উল্লেখ্য, ফুলকুঁড়ি আসর একটি জাতীয় শিশুকিশোর সংগঠন। যেটি ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে সারাদেশব্যাপী শিশুকিশোরদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে (যার নিবন্ধন নং ঢ-০৪৫৯)। শিশুকিশোরদের নির্মল চরিত্র, সুন্দর মন আর সুস্থ দেহের অধিকারী সুনাগরিক এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পাঁচটি বিভাগের অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।