1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

  • প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৫৮ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। নির্বাচনে উপজেলা বিএনপির ৮৫২ জন কাউন্সিলের মধ্যে ৮০৬ জন এবং পৌর বিএনপির ৪৫৯ জনের মধ্যে ৪১৬ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গননা শেষে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ফলাফল ঘোষণা করেন। এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে ২৮১ ভোট পেয়ে মো: আহাদুজ্জামান বাটু (প্রতিক চশমা) নিয়ে নির্বাচিত হয়েছেন , তার নিকটতম প্রতিদ্বন্দ্ধি জি এম নজরুল ইসলাম (দোয়াত-কলম) প্রতিক নিয়ে পেয়েছেন ২৬০ ভোট।
সাধারণ সম্পাদক পদে কাজী সুলতানুজ্জামান সেলিম (ছাতা) প্রতিক নিয়ে ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ টিপু সুলতান আনারস মার্কা নিয়ে ৩৮৬ ভোট পেয়েছেন।এবং সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলম শিকদার (টিউবওয়েল) প্রতিক নিয়ে ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহিদুজ্জামান ওহিদ (সিলিং ফ্যান) পেয়েছেন ২০১ভোট।

এছাড়া পৌর বিএনপির সভাপতি পদে মো: মিলু শরীফ (দোয়াত-কলম) প্রতিক নিয়ে ১৬৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এস এম শাহিন বিপ্লব (চশমা) প্রতীক নিয়ে ১৫৯ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মশিয়ার রহমান সান্টু (মোমবাতি) প্রতিক নিয়ে ২৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকিদুল ইসলাম (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৮১ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এস এ সাইফুল্লাহ আল মামুন (মাছ) প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ২৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম জহির গোলাপফুল প্রতিক নিয়ে পেয়েছেন ১৭৫ ভোট। দীর্ঘ ১৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় লোহাগড়ার বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা যারপরনাই খুশি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।