1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় সকল কাগজ পত্র থাকা সত্ত্বেও সম্পত্তি থেকে বঞ্চিত মেয়ে - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলায় সকল কাগজ পত্র থাকা সত্ত্বেও সম্পত্তি থেকে বঞ্চিত মেয়ে

  • প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩৭২ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের মোংলায় মায়ের দেওয়া সকল কাগজ পত্র থাকা সত্ত্বেও সম্পত্তি থেকে মেয়েকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে আপন পিতা এবং ভাইয়ের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়,মোংলা উপজেলার দিগরাজের কাপালিরমেঠ এলাকার বাসিন্দা মো. আবুল কালাম আজাদের মেয়ে ইলোরা আজাদ মৌসুমি। তার মায়ের দেওয়া সম্পত্তি জে,এল নং-বি,আর,এস-০৪’নং বুড়িরডাঙ্গা মৌজায় বি,আর,এস খতিয়ান নং-৮২’স্থলে খারিজ ৭০৪’ স্থলে খারিজ ১৬৭৬’দাগ নং-বি,আর,এস-১০৪৬,১১৮০ ও ১১৮১ এর মধ্যে তার নিজ হেবার ঘোষণাকৃত জায়গার মধ্যে ০ দশমিক ৫২ একর অংশ জমির প্রাপ্য দলিল করে বুঝিয়ে দেয় তার মা। কিন্তু ইলোরা আজাদ মৌসুমীর আপন পিতা ও ছোটো ভাই সম্পত্তির ভাগ বুঝিয়ে না দিয়ে ভোগদখলে রেখেছেন। এ নিয়ে ইলোরা আজাদ মৌসুমী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারে দ্বারে ঘুরে সমস্যা সমাধান না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মোংলা থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগী ইলোরা আজাদ মৌসুমী অভিযোগ করে বলেন, আমার মায়ের দেওয়া দলিলকৃত সম্পত্তি থেকে বঞ্চিত করছেন আমার আপন পিতা ও ছোটো ভাই। তারা আমার প্রাপ্য ভূমি দীর্ঘদিন জোর করে ভোগদখল করে আসছেন।

অভিযোগ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়,মোংলা উপজেলার দিগরাজের কাপালিরমেঠ এলাকার বাসিন্দা ১নং বিবাদী মো. আবুল কালাম আজাদ,২নং আসামী তার ছেলে এ কে এম মইনুল হাসান তুহিন।

গত ২০২৩ সালের জুন মাসে মৌসুমীর মা তার নামে ৫২ শতক জমি দলিল করে দেয়। ওই জমিতে ঘর উঠিয়ে ভাড়াও দেন মৌসুমী।কিন্তু ২০২৪ সালের এপ্রিল মাসে জোরপূর্বক ওই ভাড়াটিয়া নামিয়ে দেয় তার পিতা এবং ভাই।এ ব্যাপারে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরী অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে মোংলা থানার সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন,আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।