1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অভয়নগরে কবুতর চোর ধরায় প্রতিপক্ষ বৃদ্ধকে পিটিয়ে হত্যা - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

অভয়নগরে কবুতর চোর ধরায় প্রতিপক্ষ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৪১ বার শেয়ার হয়েছে

অভয়নগর প্রতিনিধি || যশোরের অভয়নগরে কবুতর চোর ধরায় প্রতিপক্ষরা আমিন উদ্দিন মোড়ল (৮০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে। আমিন উদ্দিন মোড়ল উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের মৃত জামেদ আলী মোড়লের ছেলে। তিনি অবসর জীবনযাপন করতেন ও কবুতর পুষতেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তার ছোট ছেলে শাহনেওয়াজ মোড়ল জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বারান্দি গ্রামের মোবারেক মোড়লের ছেলে আরিফুল মোড়ল কবুতর চুরি করার উদ্দেশ্যে আমাদের বাড়িতে প্রবেশ করে। এসময় আমরা তাকে হাতেনাতে ধরে ফেললে সে চিৎকার শুরু করে। একপর্যায়ে তার চাচা মিজানুর মোড়ল ও তার স্ত্রী মৌসুমী বেগম দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়।

এলাকাবাসীর সহযোগিতায় আমরা রক্ষা পেলেও আমার বৃদ্ধ বাবাকে একা পেয়ে আরিফুল মোড়ল (২৫), মিজানুর মোড়ল (৪০), মৌসুমী বেগম (৩৫), হাবিবা খাতুন (২০) ও ইশারাত মোড়ল (৫০) বেধড়ক মারপিট এবং বুকে ও পিঠে আঘাত করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম বলেন,আমিন উদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমাদুল করিম বলেন, সুরতহাল রিপোর্ট করে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।