1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ১৮টি মহিষের মৃত্যু - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাগেরহাটে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ১৮টি মহিষের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৪১২ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু)বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের ফকিরহাট উপজেলার সুকদাড়া অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে রহস্যজনকভাবে ১৮টি মহিষ মারা গেছে। এছাড়া অন্তত ৭/৮টি মহিষ অসুস্থ রয়েছে। মহিষ প্রজনন ও উন্নয়ন খামার কর্তৃপক্ষের ধারনা বিষক্রিয়ায় মহিষগুলো মারা যেতে পারে।মহিষ প্রজনন ও উন্নয়ন খামার বিভাগ জানান, এখানে মোট মহিষের সংখ্যা ছিল ৪৩৭টি। এরমধ্যে ১৮টি মহিষ মারা গেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে মহিষগুলো অসুস্থ হতে থাকে। দুপুর ১২টার মধ্যে ১৭টি মহিষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে কি কারনে মারা গেছে তা সঠিকভাবে জানাতে পারেনি। অসুস্থ মহিষগুলোর চিকিৎসা চলছে। সেগুলো বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান,মহিষ মৃত্যুর খবর জেনে খামারে এসে দেখি ১৭টি মহিষ মারা গেছে। মৃত মহিষগুলো মাঠের যেখানে সেখানে পড়ে আছে। সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা অভিযোগ করেন অস্বাস্থ্যকর খাবার ও যত্নের অভাবে মহিষগুলোর এমন অবস্থার সৃষ্টি হচ্ছে।

মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক মো. আহসান হাবীব প্রমানিক জানান, তিনি প্রাথমিকভাবে ধারনা করেছেন হঠাৎ রোদের পর বৃষ্টি হওয়ায় ঘাসে প্রাকৃতিকভাবে নাইট্রেড বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। যে কারনে ওই ঘাস খেয়ে মহিষগুলো অসুস্থ হতে পারে।

বাগেরহাট জেলা ভেটেরিনারী ডা. মনোহর চন্দ্র মন্ডল জানান, মৃত মহিষের ময়না তদন্ত করে নমূনা সংগ্রহ করা হয়েছে। এর প্রতিবেদন আসলে মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
বাগরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. সাহেব আলী বলেন, মৃত মহিষের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও খাবারের নমুনাও সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষা-নীরিক্ষা শেষে মহিষের মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।