1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় প্যারাডাইস হোটেলের খাবার খেয়ে নারী-পুরুষ-শিশু'সহ অসুস্থ অন্তত ৪০জন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলায় প্যারাডাইস হোটেলের খাবার খেয়ে নারী-পুরুষ-শিশু’সহ অসুস্থ অন্তত ৪০জন

  • প্রকাশিত : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৭০ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের মোংলার নিউ প্যারাডাইস হোটেল এন্ড রেস্টুরেন্টের খাবার খেয়ে অন্তত ৪০জন নারী-পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়েছেন। এরমধ্যে ১৪/১৫জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকীদের মধ্যে কেউ চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন, আবার কেউ কেউ চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে বাড়ীতে রয়েছেন।

হাসপাতালে ভর্তি রোগীরা জানান, তারা সকলে মঙ্গল ও বুধবার দুইদিনের বিভিন্ন সময়ে পৌর শহরের নিউ প্যারাডাইস হোটেল এন্ড রেস্টুরেন্টের গ্রীল ও নানরুটি খেয়েছিলেন। তারা কেউ পরিবারসহ আবার কেউ বন্ধু-বান্ধবেরা মিলে তা খান। এ খাবার খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন। তারপর বুধবার ও বৃহস্পতিবার দুইদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২জন ভর্তি হন। ভর্তি হওয়াদের মধ্য থেকে ৬/৭জন চিকিৎসা নিয়ে বাড়ীতে গেলেও এখন ভর্তি রয়েছেন ১৪/১৫জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও শহরের অন্যান্য ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা নেন আরো ১৭/১৮জন। এদের মধ্যে এক পরিবারেরই অসুস্থ হয়েছেন ৭জন। আর বন্ধু-বান্ধবসহ একসাথে অসুস্থ হয়েছেন ৫জন।

হাসপাতালে ভর্তি রহমাতুল্লাহ বলেন, হোটেল প্যারাডাইস থেকে নেয়া গ্রীল ও নানরুটি খেয়ে তার পরিবারের ৭জন অসুস্থ হয়ে পড়েন। এরপর তারা হাসপাতালে ভর্তি হন। দুইদিন ধরে তারা হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে ভর্তি জহিরুল ইসলাম ও কামাল হাওলাদার বলেন, ৫বন্ধু মিলে হোটেল প্যারাডাইস থেকে গ্রীল ও নানরুটি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করেন। আমরা ৫বন্ধুই হাসপাতালে ভর্তি রয়েছি। এছাড়া অনেকেই হাসপাতালে না গিয়ে নিজে নিজে ওষুধ খেয়ে বাড়ীতে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আফসানা নাঈমা বলেন, নির্দিষ্ট একটি হোটেল থেকে খাবার খেয়ে বেশ কিছু রোগী হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে কেউ কেউ চিকিৎসা নিয়ে বাড়ী গেছেন, আর ১৪/১৫জন হাসপাতালে ভর্তি রয়েছেন। খাদ্য বিষক্রিয়ায় এরা অসুস্থ হয়ে পড়েছেন।

নিউ প্যারাডাইস হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক খোরশেদ আলম বলেন, এটা ষড়যন্ত্র, প্রতিপক্ষরা এসব করাচ্ছেন ও ছড়াচ্ছেন।

এ ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে হোটেল মালিক খোরশেদ আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাকিয়ে আনা হলে তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন বলে জানিয়েছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বাসুদেব কুমার বিশ্বাস। তিনি বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হোটেল থেকে বিভিন্ন নমুনাও সংগ্রহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন বলেন, এ ঘটনায় রোগীদের অভিযোগ পাওয়া গেলে ওই হোটেলটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।