1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে ছাত্রীদের উত্ত্যক্তে বাঁধা দেওয়ায় বখাটেদের হামলায় আহত ব্যক্তির সংবাদ সম্মেলন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে ছাত্রীদের উত্ত্যক্তে বাঁধা দেওয়ায় বখাটেদের হামলায় আহত ব্যক্তির সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৩১ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুরে স্কুল পড়ুয়া ছাত্রীদের উত্ত্যক্তে বাঁধা দেওয়ায় বখাটেদের হামলায় মিজানুর রহমান মুকুল (৩০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। রবিবার (১০ নভেম্বর-২৪) বিকেলে তিনি কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির নেতৃবৃন্দসহ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বখাটেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে কেশবপুর সদর ইউনিয়নের মূলগ্রামের মৃত আয়ুব আলী সানার ছেলে মিজানুর রহমান মুকুল বলেন, উপজেলার মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের পাশ দিয়ে গত ৭ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে তিনি বাড়িতে যাচ্ছিলেন।

এ সময় ওই রাস্তা দিয়ে পৌরসভার ভোগতী এলাকার সাকিব হোসেন, শিহাব হোসেন, ইমন হাসান, সারিফ হোসেন, আব্দুর সাফা, তানভীর হোসেন, রাফিদ, আবু রায়হান, রকি পৃথক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় স্কুল পড়ুয়া মেয়েদের উত্ত্যক্ত করলে তাদের বাঁধা দিলে তার (মিজানুর রহমান মুকুল) উপর ক্ষিপ্ত হয়ে মারপিট করতে উদ্যত হয়। বিষয়টি দেখে গ্রামের লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। ওইদিন বিকেলে তিনি কেশবপুর শহরের হাসপাতাল রোডে তার নিজস্ব ভবনের চলমান কাজ দেখতে গেলে ওই বখাটেরাসহ আরও কয়েকজন সেখানে তাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে মারপিট করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ওই বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ছাড়া কেশবপুর প্রেসক্লাবের সামনে ছাত্রীদের উত্ত্যক্তকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।

সংবাদ সম্মেলনকালে ও মানববন্ধনে উপস্থিত ছিলেন,কেশবপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শিক্ষক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শিক্ষক নিজাম উদ্দীন, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক হাফিজুর রহমান, বিএনপি নেতা আশরাফ আলী সানা, মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, শিক্ষক নাজিম উদ্দীনসহ শতাধিক নারী-পুরুষ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।