1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ঘুম থেকে উঠে ব্রাশ না করে,পানি পান করুন - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ঘুম থেকে উঠে ব্রাশ না করে,পানি পান করুন

  • প্রকাশিত : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩৮৭ বার শেয়ার হয়েছে

স্বাস্থ্য টিপস || সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশ না করে পানিপানের অভ্যাস অনেকেরই আছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস আমাদের শরীরের জন্য বেশ উপকারী হতে পারে। চলুন, জেনে নিই ঘুম থেকে উঠে ব্রাশ না করে পানি পান করলে কী ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় এবং কিভাবে তা শরীরকে বিভিন্নভাবে সাহায্য করে।

পাকস্থলী ও পরিপাকতন্ত্র পরিষ্কার রাখে : রাতে যখন আমরা ঘুমাই, তখন শরীর থেকে নানা ধরনের টক্সিন বা বিষাক্ত পদার্থ পাকস্থলীতে জমা হয়।সকালে ঘুম থেকে উঠে পানি পানে এই টক্সিনগুলো ধীরে ধীরে শরীর থেকে বের হয়ে যায়, যা পরিপাকতন্ত্রকে পরিষ্কার ও স্বাস্থ্যবান রাখে।

পরিপাকতন্ত্র সক্রিয় হয় : সকালে পানি পান করার ফলে পাকস্থলীতে জমা হওয়া এসিড এবং অন্যান্য এনজাইম সক্রিয় হয়। এতে খাবার সহজে হজম হতে সাহায্য করে এবং গ্যাস্ট্রিক বা বদহজমের ঝুঁকি কমে।

ইমিউন সিস্টেম মজবুত হয় : সকালে ব্রাশ না করে পানি পান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সহায়তা করে।মুখের লালায় থাকা ব্যাকটেরিয়া এবং এনজাইম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যা আমাদের বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে।

ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে : সকালে খালি পেটে পানি পানের ফলে ক্ষুধা কম অনুভূত হয় এবং শরীরের মেটাবলিজমের হার বাড়ে। এর ফলে অতিরিক্ত ক্ষুধা ও অস্বাস্থ্যকর খাবারের লোভ কমে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

ত্বকের জন্য উপকারী : সকালে ব্রাশ না করে পানি পান ত্বককেও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হলে ত্বকে ব্রণ, ফুসকুড়ি এবং অন্যান্য সমস্যা কমে। ত্বকের লাবণ্য ধরে রাখতেও এটি কার্যকর।

শরীরকে ডিটক্সিফাই করে : রাতে শরীরে যে টক্সিন তৈরি হয়, সকালে পানি পান করার ফলে তা মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। ফলে কিডনি ভালো থাকে এবং শরীর স্বাভাবিকভাবে পরিষ্কার থাকে।

মুখের স্বাস্থ্যের উন্নতি ঘটায় : সকালে ব্রাশ না করে পানি পান করলে মুখের লালা শরীরের মধ্যে প্রবেশ করে, যা প্রাকৃতিক অ্যান্টিসেপটিকের মতো কাজ করে।এতে মুখের ব্যাকটেরিয়া নিস্ক্রিয় হয় এবং মুখের স্বাস্থ্য উন্নত হয়।

মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় : পানির অভাবে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে। ঘুম থেকে উঠেই পানি পান মস্তিষ্কের কোষগুলোকে সক্রিয় করে এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে। এতে সারা দিন কাজ করার এনার্জি পাওয়া যায়।

দীর্ঘ মেয়াদে হৃৎপিণ্ড সুস্থ থাকে : সকালে ব্রাশ না করে পানি পানের ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ কমে। দীর্ঘ মেয়াদে এটি হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।