1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলে ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নড়াইলে ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩০৭ বার শেয়ার হয়েছে

মো. আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের কালিয়ায় হামিদা(৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের নিহতের বাড়ির উত্তর পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে নিহতের পরিবার। নিহত ওই শিশুর নাম হামিদা খানম (৬)। সে কালিয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের সাহানুর শেখের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,সম্প্রতি নিহত হামিদাদের বাড়িতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দৃর্বৃত্তদের ধরতে ‘খুর চালান’ দিতে চান হামিদার পরিবারের লোকজন। বৃহস্পতিবার (১৪নভেম্বর) সকালে হামিদাদের বাড়ির পাশে একটি চিরকুট ফেলে যায় দুর্বৃত্তরা। সেই চিঠিতে সন্তান হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ওইদিন দুপুর ২ টার দিকে হামিদার মা জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ছিলেন। এসময় মায়ের কাছ থেকে একটি আপেল হাতে নিয়ে বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে খেলার উদ্দেশ্যে বের হন হামিদা। পরে বিকেল ৪ টার দিকে তাঁকে খোঁজ করে বাড়ির লোকজন। কিন্তু আশেপাশে কোথাও তাঁকে পাওয়া যাচ্ছিল না। তখন সকালের চিরকুটের বিষয়টি মনে পড়ায় পরিবারের লোকজনদের সন্দেহ বাড়ে। খোঁজাখুঁজির একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ি উত্তর পাশে একটি ধান খেতের মধ্যে হামিদার মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় রশি দিয়ে তাঁর হাত বাঁধা এবং কচুরিপানা দিয়ে মরদেহের কিছু অংশ ঢাকা ছিল। পরে পরিবার ও স্থানীয়রা সেখান থেকে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে। আমরা তদন্ত করছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।