1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রহিম গাজী গ্রেপ্তার - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রহিম গাজী গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩৯৪ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনায় ১০টি মামলার আসামি গ্রেফতারকৃত যুবলীগ নেতা রহিম গাজীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। রহিম গাজী দিঘলিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

গ্রেপ্তারকৃত রহিম গাজী ফুলতলা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার ৫৬ নং এজাহারভুক্ত আসামি। রহিম গাজীর বাড়ি দিঘলিয়া উপজেলার চন্দনী মহল গ্রামে। পিতার নাম খয়বার গাজী।

ফুলতলা থানা অফিসার ইনচার্জ মোঃ হানিফ জানান,রহিম গাজীর বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। র‍্যাব-৬ ‘র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার বাতিভিটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। ওইদিন রাতে ফুলতলা থানায় হস্তান্তর করে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে ফুলতলা থানা পুলিশ রহিম গাজীকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।

উল্লেখ,২০২২ সালের ২৫ আগস্ট বিএনপি’র তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল দিঘলিয়ায় আগমন উপলক্ষে নগরঘাট ফেরিঘাটে তাকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষমান দলীয় নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এবং গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়েরকৃত মামলার এজাহারভূক্ত ৫৩ নং আসামি করা হয় রহিম গাজীকে।যার মামলা নং
১৩। মামলার বাদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোহেল পারভেজ কাকন।

এছাড়াও ২০২২ সালের ২১ অক্টোবর খুলনায় বিএনপি’র বিভাগীয় সমাবেশে ফুলতলা উপজেলার শিকিরহাট থেকে ট্রলারযোগে যাওয়ার পথে দিঘলিয়া উপজেলার চন্দনীমহল কাঁটাবনে দলীয় নেতা-কর্মীদের উপর হামলা এবং ওই হামলায় দলীয় এক কর্মীর মৃত্যুর ঘটনায় ফুলতলা থানায় দায়েতকৃত মামলার এজাহারভুক্ত ৫৬ নং আসামি করা হয় তাকে। মামলা নং ৮। মামলার বাদী জেলা বিএনপি’র তৎকালীন আহবায়ক
কমিটির সদস্য সচিব এস এম মনিরুল হক বাপ্পী।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।