1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলের পার-মল্লিকপুর গ্রামে দুই ভাই হত্যা মামলায় ২৯ আসামী জেল হাজতে - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নড়াইলের পার-মল্লিকপুর গ্রামে দুই ভাই হত্যা মামলায় ২৯ আসামী জেল হাজতে

  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৬৫ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রামের চাঞ্চল্যকর দুই ভাই হত্যা মামলায় বিএনপি নেতাসহ ২৯ আসামীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া আমলী আদালতে হাজিরা দিলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দিন জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিকাল সাড়ে ৩টার দিকে তাদেরকে আদালত হতে জেল হাজতে পাঠানো হয়। এসময় আদালত চত্বরে আসামীদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী,পুলিশ ও এজাহারসূত্রে জানাগেছে, পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ-সংঘাত চলে আসছিলো। দুটি গ্রুপের একপক্ষে নেতৃত্ব দিতেন এস এম ফেরদৌস রহমান এবং অন্য পক্ষের নেতৃত্ব দেন মাহমুদ খান। ফেরদৌস রহমান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাহমুদ খান লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর মাহামুদ খানের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে কুপিয়ে ও পিটিয়ে ফেরদৌস রহমানের পক্ষের সমর্থক দুইভাই মিরান শেখ (৪০) ও জিয়ারুল শেখকে (৩৮) ঘটনাস্থলেই হত্যা করে। এসময় নিহতদের আরেক ভাই ইরান শেখ (৩৬) গুরুতর জখম হন তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়। এ ঘটনায় নিহতের আরেক ভাই মুরাদ শেখ বাদী হয়ে ৩৫ জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

আসামীপক্ষের আইনজীবি নেওয়াজ মাহমুদ তুহিন জানান, দুই সহোদর হত্যা মামলায় ২৯জন আসামীকে আইনের প্রতি সম্মান জানিয়ে আদালতে আত্মসমর্পন করেন। বিজ্ঞ বিচারক আসামীদের জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আসামীদের মধ্যে রয়েছে খান মাহমুদ আলম, শফিকুল ইসলাম ওরফে সবুজ শেখ, জাহাঙ্গীর কবীর ওরফে লিন্টু শেখ, ইকবাল শেখ, কালাম শেখ, দেলবার খাঁন, জহির খান, তহিদুল খান, আবির খান, হিরণ মৃধা, হাসান মৃধা, মশিয়ার মৃধা, বাচ্চু শেখ, জিল্লুর রহমান খান, ঝন্টু শেখ, বুলি শেখ, তানভির মৃধা, আদর মল্লিক, শাহাজান মল্লিক, হিদা শেখ, বরকত শেখ, হালিম খান, সৈকত সরদার, লুলু শেখ, আজাদ শেখ, সোহেল মৃধা, মাসুম শেখ, মামুন মৃধা ও ফারুক হোসেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।