1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
রেল যোগে যাতায়াতে আরো সহজ হল, ৩ ঘণ্টায় ঢাকায় যাবে বেনাপোল এক্সপ্রেস ট্রেন - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

রেল যোগে যাতায়াতে আরো সহজ হল, ৩ ঘণ্টায় ঢাকায় যাবে বেনাপোল এক্সপ্রেস ট্রেন

  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৩৪৫ বার শেয়ার হয়েছে

বেনাপোল প্রতিনিধি || ক্ষণগণনা শুরু হয়েছে ঢাকাগামী বেনোপোল এক্সপ্রেস ট্রেন নিয়ে। বেনাপোল থেকে মাত্র ৩ ঘন্টায় ঢাকা যাওয়া যাবে এই আনন্দে ভাসছে বেনাপোলবাসী। র্দীঘদিনের কাঙ্খিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বেনাপোল অঞ্চলের মানুষের। এক্সপ্রেস ট্রেনটি আগামী পহেলা ডিসেম্বর থেকে ঢাকা-বেনাপোল-নড়াইল রুটে চলাচল করবে।এমন ঘোষণা বেনাপোলে এসে পৌঁছালে খুশিতে মেতে উঠেন বেনাপোলবাসী।

গত জুলাই মাসে বেনাপোল থেকে নড়াইল হয়ে ট্রেনটি ঢাকায় যাওয়ার কথা ছিল। রাজনৈতিক ডামাডোলের কারণে পিছিয়ে যায় উদ্বোধনের দিনক্ষণ। পাসপোর্ট যাত্রীদের কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ দিনে ২ বেলা ট্রেনটি ঢাকা-বেনাপোলের সাথে পদ্মাসেতু হয়ে চলাচলের ব্যবস্থা নেয়।এদিকে ২ বেলা ট্রেন চলাচলের খবরে মাথায় হাত দিয়েছে পরবিহন ব্যবসায়ীরা। যাত্রী কমে যাবার আশঙ্কায় ঢাকার বিকল্প রুটের চিন্তা করছেন ব্যবসায়ীরা।

বেনাপোল ট্রেন স্টেশনের ম্যানেজার সাইদুজ্জামান জানান, মাত্র ৩ ঘন্টা সময় নিয়ে ঢাকার সাথে বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলবে। বেনাপোলের সাথে ঢাকার দূরত্ব খুব বেশি না। স্বল্প সময়ে ট্রেনে আরামদায়ক ভ্রমণে যাত্রীর সংখ্যা যেমন বাড়বে তেমনি আমদানিকৃত পণ্য এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্য কম সময়ে যাবে ঢাকায়। ফলে নানা দিক থেকে উপকৃত হবেন এ অঞ্চলের মানুষ।

সকাল ৬টায় ঢাকার কমলাপুর ছেড়ে বেনাপোল পৌঁছাবে সকাল ৯টায়। একঘন্টা পর সকাল ১০ টায় বেনাপোল ছেড়ে দুপুর ১টায় কমলাপুর পৌঁছাব। দুপুর ২ টায় পুনরায় কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিয়ে বিকাল ৫টায় বেনাপোল পৌঁছাবে।ট্রেনটি সন্ধ্যা ৭ টায় বেনাপোল থেকে রওনা দিয়ে রাত ১০ টায় ঢাকা পৌঁছাবে।

এদিকে ট্রেনটি উদ্বোধনের আগেই সুবিধাবঞ্চিত যশোরবাসী অতিরিক্ত একটি ট্রেনের দাবিতে আন্দোলনে নেমেছে। যশোর উন্নয়ন পরিষদের ব্যানারে যাত্রী কল্যাণ সংগঠনের লোকজন ইতিমধ্যে যশোর রেল স্টেশনে কয়েক দফা বিক্ষোভ করেছে। সংগঠনের নেতাদের দাবি, যশোরবাসীকে রেল পরিষেবার বাইরে রেখে ১৫ কিলোমিটার দূরে পদ্মবিলা নামক স্থানে করা হয়ছেে রেল স্টেশন। ঢাকা যেতে হলে যশোরের লোকজনকে পদ্মবিলা স্টেশনে যেতে হবে।

যশোর রেল বাস্তবায়ন কমিটির নেতা ইকবাল কবির জাহিদ বলেন, যশোর ব্রিটিশ আমলের পুরাতন জেলা শহর। বেনাপোল বৃহত্তম স্থল বন্দর ছাড়াও যশোর সেনানিবাস এমএম কলেজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাড়াও যশোরে রয়েছে সবচেয়ে বড় মটর ও মটর সাইকেল পার্টসের ব্যবসা।

প্রতিদিন কয়েক হাজার যাত্রী যশোর থেকে ঢাকায় যাতায়াত করেন। বৃহৎ জনগোষ্ঠীর কথা মাথায় রেখে যশোরের সাথে আরও দুটি ট্রেন যোগাযোগ স্থাপন করতে হবে। বেনাপোলের পাশাপাশি চুয়াডাঙ্গা বা দর্শনার সাথে একটি ট্রেন চালু করলে যশোরের যাত্রীসহ গেদে বর্ডার হয়ে ভারতগামী পাসর্পোট যাত্রী ও ঝিনাইদহের কোটচাঁদপুর ও কালিগঞ্জ এলাকার যাত্রীরা উপকৃত হবেন বলে মনে করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।