1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
২ বছর পর বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

২ বছর পর বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩২৯ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || দীর্ঘ ২ বছর পর ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। সোমবার সকালে প্রথম চালানে তিন ট্রাকে ১০৫ টন চাল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে আনা হয়।

যশোরের মাহাবুবুল আলম ফুড প্রোডাক্ট এই চাল আমদানি করেছে। প্রতিষ্ঠানটি এক লাখ পাঁচ হাজার কেজি বাসমতী নয় এমন চাল আমদানি করেছে।প্রতিষ্ঠানটির আরও ১০০ টন চাল বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায়।

সিএন্ডএফ এজেন্ট হোসেন অ্যান্ড সন্স বেনাপোল বন্দর থেকে চাল খালাসের জন্য কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজ জমা দিয়েছেন।

আমদানিকারকের এক প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান, ভারত থেকে ১০০ টন চালের আমদানি দাম ৪৫ হাজার ১৫০ ডলার। আমদানি করা চালের কেজিপ্রতি দাম দাঁড়িয়েছে প্রায় ৫২ টাকা। এর সঙ্গে আছে এলসি, পরিবহন, বন্দরের ভাড়া, ব্যাংকসহ অন্যান্য খরচ। সেই হিসাবে প্রতি কেজি চালের দাম দাঁড়াবে ৫৫ টাকা।

আমদানিকারকরা জানান,দেশের বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় সরকার আমদানি শুল্ক তুলে নিয়েছে। চাল আমদানির জন্য ২৪ জনকে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে যশোরের ১২ জন ৭৩ হাজার টন সেদ্ধ ও ১৯ হাজার টন আতপ চাল আমদানির অনুমতি পেয়েছেন।

তারা আরও জানান,শর্ত অনুসারে আমদানিকারকরা সঠিক সময়ে চাল আমদানি করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব চাল আমদানি করে বাজারজাত করা সম্ভব নয়।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, খাদ্য মন্ত্রণালয় গত ১১ নভেম্বর ২৪ প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দেয়। এর মধ্যে এক লাখ ২০ হাজার টন সেদ্ধ ও ৫৫ হাজার টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন তরফদার বলেন, ‘আজ সকালে বেনাপোল বন্দরে ১০৫ টন চালের প্রথম চালান এসেছে। চালগুলো ট্রাক থেকে ট্রাকে খালাসের জন্য বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে।কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে চাল দ্রুত হস্তান্তরের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।