1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
২৪০ বিঘা জমি জবর দখল; দেবাশীষ মন্ডলের প্রতারনার প্রতিবাদে সংবাদ সম্মেলন - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

২৪০ বিঘা জমি জবর দখল; দেবাশীষ মন্ডলের প্রতারনার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৪৯ বার শেয়ার হয়েছে

মোঃ রাজু হাওলাদার, খুলনা || কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সারোয়ারখালি খাল সংলগ্ন চরামুখা, হলুদবুনিয়া ও পদ্মপুকুর গ্রামের ২৪০ বিঘা জমি জবর দখল ও দেবাশীষ মন্ডলের প্রতারনার প্রতিবাদে এলাকাবাসীর পক্ষে তপন কমার মণ্ডল ২০-১১-২৪ তারিখে দুপুর ২ টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

তপন কুমার মন্ডল বলেন,কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সারোয়ার খালি খাল সংলগ্ন চরামুখা হলুদবুনিয়া ও পদ্মপুকুর গ্রামের ২৪০ বিঘা জমির ১১৭ জনের মধ্যে একজন ২০০৯ সালে প্রাকৃতিক দুর্যোগে কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর বাঁধ ভেঙ্গে পুরো এলাকা প্লাবিত হয়। তখন শিংজোড়া খাস খাল দিয়ে জোয়ার ভাটার পানি ওঠানামা করতে থাকে। নদীর পানির স্রোতে দুই পাশের রেকর্ডীয় জমি ভাঙতে ভাঙতে ছয় একর আয়তনের খাস খালটি এক সময় ২৪০ বিঘায় পরিণত হয়। ক্ষতিগ্রস্থ বাঁধ নির্মান কাজ শেষ হলে এই বিশাল আয়তনের খাল নিয়ে শুরু হয় দখলবাজি। বিগত ১৫ বছরে এই খালটি ৯ বার দখল হলেও আমরা প্রকৃত জমির মালিকরা কোনভাবে লাভবান হয়নি।

দেবাশীষ মন্ডল শেখ বাড়ির আধিপত্য খাটিয়ে এই ঘের দখল করেন। এমত অবস্থায় নিরুপায় হয়ে গ্রামের কিছু সংখ্যক জমির মালিক দেবাশীষ মন্ডলের নিকট ঘেরটি হাড়ি দিতে বাধ্য হয়। এরপরে প্রশান্ত মন্ডল নামে এক ব্যাক্তি ও তার সন্ত্রাসী গং দেবাশীষ মন্ডলকে হটিয়ে এই ঘের বেশ কয়েকবার দখল করে। পরবর্তীতে আমরা জমির প্রকৃত মালিকরা নাসরিন ফাতেমা শিউলীর নিকট জমি ২০৩০ সাল পার্যন্ত হারি দেওয়ায় উদ্দেশ্যে ডিড করি। পরবর্তীতে ০৫ আগষ্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দেবাশীষ মন্ডল ঐ ঘেরে না যেতে পেরে ০১ সেপ্টেম্বর’২৪ তারীখে আহসান আহম্মেদ রোডের বাসিন্দা নাসরিন ফাতেমা শিউলী এর পক্ষে সেলিম জাহাঙ্গীর এর নিকট ২৪ সালের জন্য তার ডিড নেওয়া ঘেরের কিছু জমির ডিড হস্তান্তর করে।

এ সময় দেবাশীষ মন্ডল সেলিম জাহাঙ্গীরের নিকট থেকে ১০ লক্ষ ৭০ হাজার টাকা নেন। এছাড়াও ছয় লক্ষ টাকার একটি চেক নেন যার এক লক্ষ টাকা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। কিন্তু এর পরপরই দেবাশীষ মন্ডল ও প্রশান্ত মন্ডল এর সন্ত্রাসী বাহিনী সেলিম জাহাঙ্গীরকে ঘেরে যেতে বাঁধা প্রদান করে। এমত অবস্থায় আমরা ঘেরের জমির প্রকৃত মালিক গন ও সেলিম জাহাঙ্গীর যৌথ বাহিনীর দ্বারাস্থ হয়। যৌথ বাহিনী এ সময় দেবাশীষ মন্ডলকে শালিশী বৈঠকের জন্য বার বার ডাকলেও দেবাশীষ মন্ডল হাজির হননি। দেবাশীষ মন্ডল এ সময় নানা মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন স্থানে অভিযোগ দান করেন। কিন্তু কোন শালিশী বৈঠকে তিনি উপস্থিত হন না। পরবর্তীতে যৌথ বাহিনী ৩১ সেপ্টেম্বর’২৪ তারীখে ঘেরের অবৈধ দখলদার প্রশান্ত মন্ডলকে গ্রেফতার করে ঘের জমির প্রকৃত ডিড ধারী সেলিম জাহাঙ্গীরকে বুঝিয়া দেয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।