1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় শিশু শাহিন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় শিশু শাহিন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশিত : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩১২ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় শিশু মো.শাহিন ফকির (১০) হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো.শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের জাহিদুর রহমান মিঠু, শিমুল মল্লিক, সৈয়দ লিটন, সৈয়দ জাহাঙ্গীর ও শামিমা বেগম।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল ইসলাম বিষয়টা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের একটি পুকুর পাড়ে ময়লা আবর্জনার গর্ত থেকে একই গ্রামের মো.শওকত ফকিরের ছেলে মো.শাহিন ফকির (১০) এর পচাঁ- গলা লাশ উদ্ধার করা হয়। এর আগে ২৪ সেপ্টেম্বর বিকালে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শাহিন। এজাহারে উল্লেখ করা হয়, আসামিদের সাথে শাহিনের পরিবারের দীর্ঘদিন যাবত জমি- জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। তার জেরে শাহিন ফকিরকে হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ওই বছরের ১ অক্টোবর লোহাগড়া থানায় ৫ জনকে আসামী করে ও অজ্ঞাত ৪/৫ জনের নামে মামলা দায়ের করেন নিহত শাহিন ফকিরের চাচা মিজানুর ফকির। পরে ২২ নভেম্বর ২০১৫ সালে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।