1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩১০ বার শেয়ার হয়েছে

মোঃ রাজু হাওলাদার, খুলনা || জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পি.পি) হিসাবে নিয়োগ পেয়েছেন এডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষার এবং দেওয়ানী আদালতে জেলা জজ কোর্টে সরকারী কৌশুলী (জি.পি) হিসাবে নিয়োগ পেয়েছে ড. মো. জাকির হোসেন।

আইন মন্ত্রণালয়ের গত ১৮ নভেম্বর উপ-সলিসিটর (জিপি-পিপি) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন দ্বারা খুলনার বিভিন্ন আদালতে রাষ্ট্র পক্ষের মামলা পরিচালনা করার জন্য মোট ১২৪ জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হইয়াছে। এছাড়াও মহানগর দায়রা জজ আদালতের পিপি এড. একেএম শহিদুল আলম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি এড. হালিমা আক্তার খানম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি এড. কামরুন্নাহার হেনা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর পিপি এড.তাসলিমা খাতুন ছন্দা,বিভাগীয় বিশেষ জজ আদালতে পিপি এড. শেখ নুরুল হাসান রুবা, বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল-এ পিপি এড.জিল্লুর রহমান খান, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে পিপি এড.খালিদ হাসান জনি, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে পিপি এড. এসএম মাহফুজুর রহমান মফিজ, সাইবার ট্রাইব্যুনাল পিপি এড. চৌধুরী আব্দুস সবুর, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পিপি এড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন-গণকে নিয়োগ প্রদান করা হইয়াছে।

উক্ত আদালতসমূহে কর্মরত পূর্বেকার আইন কর্মকর্তাদের উক্ত একই প্রজ্ঞাপনে অব্যাহতি প্রদান পূর্বক অত্র নিয়োগ প্রদান করা হয়। যাহা অনতিবিলম্বে কার্যকরী হইবে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার ২০০১ সালের ২৪ মার্চ জেলা আইনজীবী সমিতি খুলনা ও ২০০৫ সালে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ও ঢাকাস্থ প্রাইম বিশ্ববিদ্যালয় হইতে আইন শাস্ত্রে ডবল এলএলএম ডিগ্রী অর্জন করেন। তিনি দীর্ঘ ২৪ বছর জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে নিয়মিত আইন পেশা পরিচালনা করছেন। দেওয়ানী আদালতে জেলা জজ কোর্টে সরকারী কৌশুলী (জিপি) ড. মো. জাকির হোসেন খুলনা সিটি কলেজের একজন শিক্ষক এবং সাংবাদিকতা পেশার সাথে জড়িত।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।