1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দ্রুত নির্বাচনই দেশের জন্য মঙ্গলজনক- মির্জা ফখরুল - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দ্রুত নির্বাচনই দেশের জন্য মঙ্গলজনক- মির্জা ফখরুল

  • প্রকাশিত : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৩০ বার শেয়ার হয়েছে

যশোর প্রতিনিধি || বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,এখন দাবি আদায়ের শহরে পরিণত হয়েছে গোটা দেশ। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলের ১৫ বছরের নিম্পেশনের দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামছে মানুষ। তাদেরকে থামানো যাচ্ছে না,তবে বুঝিয়ে শুনিয়ে ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপি আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,ফ্যাসিস্ট সরকারকে সরাতে পেরেছি, এখন রূপান্তর ঘটাতে হবে।যেখানে গণতন্ত্রের মূল্যবোধ ও চেতনাকে সামনে রেখে দেশ পরিচালনা করা যাবে। তিনি বলেন, বিএনপির ৭০০-এর উপরে নেতাকর্মীকে গুম করা হয়েছে।বিগত সরকারের দুঃশাসনের কারণে ১৬ বছর আন্দোলন চলেছে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করত না। একাত্তরের যুদ্ধের সময়,যুদ্ধ পরবর্তী ও সাম্প্রতিক সময়ে সেটি প্রমাণ হয়েছে।

তিনি আরো বলেন,সংস্কারের কথা বলা হচ্ছে। কিন্তু তিন মাসে পুরো পরিবর্তন করে ফেলা যাবে তা সম্ভব নয়। সংস্কার হতে হবে এবং তা টেকসই হতে হবে। অবশ্য নির্বাচন যত দ্রুত হবে, ততই দেশের জন্য মঙ্গলজনক।ইতোমধ্যে বিএনপির সাড়ে ৭০০ জনকে বহিষ্কার করা হয়েছে,শাস্তি দেয়া হয়েছে। যারা অন্যায় করছে, লুটপাট করছে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে আহ্বান জানানো হয়েছে।

যশোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সুধি সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বক্তৃতা করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, ডাক্তার রবিউল ইসলাম, ব্যবসায়ী শ্যামল দাস, সাংবাদিক আকরামুজ্জামান, পূজা পরিষদ নেতা দীপঙ্কর দাস রতন, কওমি মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, আইনজীবী আব্দুল মোহাইমেন, ক্রীড়া ব্যক্তিত্ব চিন্ময় সাহা, মানবাধিকার কর্মী বিনয় মল্লিক ও প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।