অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের ফকিরহাটে আধা কেজি গাঁজাসহ সিরাজুল নিকারী (২৭) নামে এক মাদক কারবারি আটক।আটককৃত সিরাজুল নিকারী ফকিরহাট উপজেলার চাকুলী গ্রামের নুরুল হক নিকারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার বিকেল ৪’টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল চাকুলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি সিরাজুল নিকারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫’শত গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম আলমগীর কবির বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।