1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে শান্তি ও সম্প্রীতির জন্য অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে শান্তি ও সম্প্রীতির জন্য অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২২৮ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে সম্প্রতি সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার উপর ভিত্তি করে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ (MIPS) প্রকল্পের সহযোগিতায় শনিবার (২৩ নভেম্বর-২৪) সকালে গরুহাটা সংলগ্ন পরিত্রাণ কার্যালয়ের সভাকক্ষে ওই সভার আয়োজন করা হয়।

সভায় আলোচনার মূল বিষয় ছিল কেশবপুর উপজেলায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য গৃহীত কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা। গত অক্টোবর থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত পিএফজির সদস্যদের সম্পাদিত কাজের অগ্রগতি তুলে ধরা হয় এবং ডিসেম্বর ২০২৪ থেকে ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা সম্প্রীতির চর্চা, রাজনৈতিক সহিংসতা নিরসন এবং আন্তঃধর্মীয় সংলাপকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন। এছাড়া ব্যাক্তিগত পর্যায়ের অর্জিত বিষয়গুলো উপস্থাপন করা হয়। তাঁরা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বিত উদ্যোগ, যুব নেতৃত্ব উন্নয়ন, উঠান বৈঠক এবং ইউনিয়ন ভিত্তিক জনসচেতনতা কার্যক্রমের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গড়ার পরিকল্পনা করেন।

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা-এর সভাপতিত্বে এবং পিএফজির সমন্বয়কারী মুনসুর আজাদ-এর সঞ্চালনায় সভায় মুল বক্তব্য সমন্বয় করেন, এমআইপিএস প্রকল্পের যশোর রিজিওনের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।

আরও বক্তব্য রাখেন,পিস অ্যাম্বাসেডর শিক্ষক সুপ্রভাত কুমার বসু, সুফিয়া পারভীন,শিক্ষক প্রভাত কুমার কুণ্ডু, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, ন্যাশন্যাল প্রেস সোসাইটি কেশবপুর শাখার সভাপতি শামীম আখতার মুকুল, ‘ওয়ার্ড’ কেশবপুরের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, বেগম সবুরোন নেছা, সুফিয়া পারভীন, লুইস বিশ্বাস, বিএনপির মোঃ মকবুল হোসেন মুকুল, নাগরিক সমাজের মোঃ আব্দুল খালেক, মোঃ আজিজুর রহমান, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ মান্নান, ইউপি সদস্য শাহানাজ পারভীন-সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। উপজেলায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ সভাটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।