1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় ট্রলি থেকে পড়ে দেয়ালে ধাক্কা, হাসপাতালে নেওয়ার পথে যুবকের মৃত্যু - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় ট্রলি থেকে পড়ে দেয়ালে ধাক্কা, হাসপাতালে নেওয়ার পথে যুবকের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৫৮ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রলি থেকে পড়ে দেয়ালে ধাক্কা লেগে মো. রিয়াজুল গাজী (১৫) নামে এক কিশোর হাসপাতালে নেয়ার পথে মারা গেছে।শনিবার (২৩ নভেম্বর) রাত ১১টার দিকে যশোর নেয়ার পথে সে মারা যায়। এর আগে এদিন সন্ধ্যায় উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা কাজী অফিসের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ইতনা ইউনিয়নের বিট অফিসার ও লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রিয়াজুল গাজী উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা পূর্বপাড়া গ্রামের তপন গাজীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে,শনিবার সন্ধ্যায় রিয়াজুল গাজী নামে ওই কিশোর ট্রলিযোগে ইতনা ইউনিয়নের চর-দৌলতপুর থেকে ইতনা বাজারের দিকে আসছিল। পথিমধ্যে ইতনা কাজী অফিস এলাকার মোড়ে পৌঁছালে দ্রুতগতিতে থাকা ট্রলিটির চালক ব্রেক করলে রিয়াজুল ছিটকে পড়ে যায়। এতে রাস্তার পাশে থাকা দেয়ালে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে অভনগর এলাকায় পৌঁছালে রাত ১১টার দিকে সে মারা যায়।

এ বিষয়ে ইতনা ইউনিয়নের বিট অফিসার লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার বলেন যশোর হাসপাতালে নেওয়ার পথে ওই কিশোর অভয়নগর এলাকায় মারা যায়। এ ঘটনায় মৃত কিশোরের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই অভয়নগর থানা পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।