1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩০৬ বার শেয়ার হয়েছে

মোঃ রাজু হাওলাদার, খুলনা || আজ (২৭ নভেম্বর)বেলা সাড়ে ৪টায় খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরের আয়োজনে জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় সংহতি সপ্তাহের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রশিবির খুলনা মহানগর সেক্রেটারি মোঃ নুরুল্লাহ, সংগঠনের সাবেক সেক্রেটারি আমিরুল ইসলামসহ সংগঠনের খুলনা জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন অদ্বিতীয় ঘটনা। বাংলাদেশকে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের শাসন হতে মুক্ত করতে এই বিপ্লব সময়ের দাবি ছিল। কিন্তু প্রতিটা বিপ্লবের পিছনে অনেক ত্যাগ আর সংগ্রাম থাকে। জুলাই বিপ্লবও তার ব্যতিক্রম নয়। জুলাই বিপ্লবকালে আমরা হারিয়েছে আমাদের অনেক মুক্তিকামী ভাইকে। যারা এই আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকা রেখেছিল। ফ্যাসিস্ট হাসিনা টিকে থাকার জন্য তার অনুগত পেটোয়া বাহিনী দিয়ে পাখির মতো গণহত্যা চালিয়েছে। যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। কিন্তু এদেশের মুক্তিকামী ছাত্র এবং জনতা ফ্যাসিস্ট সরকারের পতন এবং খুনি হাসিনাকে পালাতে বাধ্য করার মধ্যে দিয়ে এই আন্দোলন শেষ করেছে। খুনী হাসিনা পালিয়ে গেছে। কিন্তু তার দোসররা আজও বাংলাদেশে সক্রিয়। তারা বিভিন্ন নামে এবং বিভিন্ন ব্যানারে স্বৈরাচারকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। শুধু ষড়যন্ত্র রুখে দেওয়াই নয় জুলাই এর প্রতিটা হত্যাকান্ডের বিচার নিশ্চিত না করে ইসলামি ছাত্রশিবির ঘরে ফিরবে না। এই নিয়ে যদি কোন ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিচার বিভাগ ঘেরাও করবে। প্রয়োজনে এই বিচারের জন্য আইন নিজেদের হাতে তুলে নেবে। তবু জুলাই মাসে ঝরে যাওয়া প্রতিটা প্রাণের হিসাব দিতে হবে। খুনি হাসিনা এবং তার দোসররা বর্তমানে ইসকন রূপে ফিরে এসেছে। তারা ইসকনের মাধ্যমে এদেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তারই ফলস্বরূপ গতকাল চট্টগ্রামের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে জবাই করে হত্যা করা হয়। কিন্তু বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির খুনী হাসিনা এবং ইন্ডিয়ার ষড়যন্ত্র রুখে দিতে বদ্ধপরিকর। আমরা আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে সবকিছু প্রতিহত করবো। ইসকনকে এদেশে নিষিদ্ধ করতে হবে। এদেশের মাটিতে ইসকনের কোন পতাকা উড়বে না। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে এসকল ষড়যন্ত্রের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে শেষ করে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমাবেশটি প্রথমে ডাক বাংলার মোড়ে জড় হয়ে পরে মিছিল সহকারে শিববাড়ি মোড়ে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।