1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
৭ দিন পর চালু হলো ঢাকা-বেনাপোল রুটের দূর পাল্লার বাস - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

৭ দিন পর চালু হলো ঢাকা-বেনাপোল রুটের দূর পাল্লার বাস

  • প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৩৯ বার শেয়ার হয়েছে

মোঃ রফিকুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি || নৌ পরিবহন দফতরের সাথে পরিবহন সংশ্লিষ্টদের বৈঠকে সুরাহা হওয়ায় দীর্ঘ ৭দিন পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চালু হয়েছে, ঢাকা বেনাপোল দূর পাল্লার পরিবহন বাস চলাচল, ফলে স্বস্তি ফিরেছে যাত্রীদের। খুশি পরিবহনের সাথে সংশ্লিষ্টরা।

ভারত থেকে আসা যাত্রী আসমা খাতুন ও নগেন দাস বলেন দূররে বাস না ছাড়ায় তাদের পেতে হয়েছে ভোগান্তি। আজ বাস চালুতে খুশি তারা।

গত ২২ নভেম্বর রাতে বেনাপোল পৌর বাস টার্মিনালে ঢাকা বেনাপোল গামী দূর পাল্লার পরিবহন থেকে যাত্রী নামিয়ে দেয়া হয়। বেনাপোল চেকপোস্ট থেকে ৪ কিলোমিটার দূরে যাত্রী নামিয়ে দেয়ায় দুর্ভোগে পড়েন তারা। পৌর কর্তৃপক্ষের সাথে বাস মালিকদের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়। ফলে গত ৭দিন বন্ধ রাখা হয় ঢাকা বেনাপোল দূর পাল্লার বাস চলাচল ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঢাকার বাস মালিক সমিতি যাত্রীদের নিরাপত্তা ও দুর্ভোগের কারণে বন্ধ রাখে ।

বৃহস্পতিবার (২৮) শে নভেম্বর বিকালে নৌ পরিবহন দফতরের সাথে পরিবহন সংশ্লিষ্টদের বৈঠকে বিষয়টি মিমাংসা হওয়ায় চালু করা হয় বাস চলাচল। খোলা হয় পরিবহন কাউন্টার গুলো। বাস চলাচলে খুশি যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

বেনাপোল বন্দর সহকারি পরিচালক ট্রাফিক অ শ ম সৈয়দ খালিদ জানান, বন্দর বাস টার্মিাালটি খুলে দেয়া হয়েছে। দূর পাল্লার এসি ও নন এসি বাস যাত্রী নিয়ে আসতে পারবে। আন্তজেলা বাস থামবে পৌর বাস টার্মিাানালে।

বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসনে পৌর বাস টার্মিনালে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাস থামানো ও এখান থেকে যাতায়াতে নির্দেশনা দেয় প্রশাসন। এ কারণে পৌর টার্মিনালে আটকে দেয়া হয় ঢাকা থেকে ছেড়ে আসা বাস। নৌ পরিবহন দফতর ও পরিবহন মালিক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সব বিষয়ে মীমাংসা শেষ হওয়াই পূনরায় শুরু হলো বাস চলাচল,স্বস্তি ফিরে এসেছে যাত্রী সাধারণের মাঝে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।