1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় চাঞ্চ্যকর মিরান শেখ ও জিয়ারুল শেখ হত্যাকান্ড;মামলা তুলে নিতে বাদীসহ পরিবারকে হত্যার হুমকি - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় চাঞ্চ্যকর মিরান শেখ ও জিয়ারুল শেখ হত্যাকান্ড;মামলা তুলে নিতে বাদীসহ পরিবারকে হত্যার হুমকি

  • প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩০৪ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর গ্রামের দুই ভাই মিরান শেখ ও জিয়ারুল শেখ হত্যা মামলার আসামীরা জামিনে ছাড়া পেয়ে মামলার বাদী মো. মুরাদ শেখসহ নিহত দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার চর মল্লিকপুর গ্রামে নিহত দুই ভাইয়ের বাড়িতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাদীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো.মোজাদ্দের শেখ। এ সময় নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে মো. মোজাদ্দের শেখ বলেন, চলতি বছরের ১১ সেপ্টেম্বর সকালে চর মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ মাহমুদ আলম খানের নেতৃত্বে ৩৫/৪০ জনের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র রামদা, সড়কি, বল্লম, লাঠি সোটা নিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে চর মল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের দুই ছেলে মো.মিরান শেখ(৩৬) ও মো. জিয়ারুল শেখ(৩১) কে কুপিয়ে হত্যা করে।

হত্যাকান্ডের ঘটনায় নিহত মিরান ও জিয়ারুলের বড় ভাই মুরাদ শেখ বাদি হয়ে ১৪ সেপ্টেম্বর ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আসামীদের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৯, তারিখ-১৪/০৯/২০২৪।

মামলা দায়েরের পর পুলিশ ঢাকা ও গাজীপুর এলাকা থেকে জোড়া হত্যা মামলার এজাহার নামীয় আসামী মৃত আলিম শেখের ছেলে মিন্টু শেখ(৫০), পিন্টু শেখ(৪৫) ও শরিফুল শেখকে (৪২) গ্রেফতার করে জেল জাহতে পাঠিয়েছে। এরপর মামলার আসামীরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেওয়ার জন্য দৌড়-ঝাপ করে ব্যর্থ হয়। পরবর্তীতে এজাহার নামীয় ২৯জন আসামী গত ১৬ নভেম্বর
নড়াইলের নিম্ন আদালতে হাজির হয়। আদালত ২৯ জন আসামীর মধ্যে ৮ জন আসামী যথাক্রমে ঝন্টু শেখ,সোহেল মৃধা,তানভীর মৃধা,মাসুম শেখ,বুলি শেখ,আদর মল্লিক, সাহজাহান মল্লিক,ফারুক মৃধাকে গত ২৫ নভেম্বর তারিখে জামিন মঞ্জুর করেন।

উল্লেখিত ৮জন আসামী জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফিরে আসে এবং গত ২৬ নভেম্বর দিবাগত রাতে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার বাদী মো. মুরাদ শেখ সহ তার পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। মামলা তুলে না নিলে তোদের দুই ভাইয়ের মতো পরিনতি হবে মর্মে হুমকি ধামকি দেয়। এরপর থেকে জামিনে ছাড়া পাওয়া আসামীরা বাদীর মেজো ভাই ইরান শেখের ছেলে শাকিল শেখকে মোবাইল ফোনে মামলা তুলে নেওয়ার জন্য অশ্লীল ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেয়। এতে করে মামলার বাদীসহ পরিবারের অপর সদস্যরা চরম নিরাপত্তা হীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

আয়োজিত সংবাদ সম্মেলন থেকে দুই ভাই হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির এবং পাশাপাশি জামিনে মুক্ত ৮জন আসামীদের জামিন বাতিল পূর্বক পুনরায় গ্রেফতারের জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো.মফিজুর রহমান কাকা মিয়া,পিকুল শেখ,ইরান শেখ, সান্টু শেখ, ইয়াদুল শেখসহ প্রমূখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।