1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় মাজেদা-মোয়াজ্জম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষকদের সন্মাননা প্রদান - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় মাজেদা-মোয়াজ্জম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষকদের সন্মাননা প্রদান

  • প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩১০ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় মাজেদা-মোয়াজ্জম শিক্ষা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, স্মরনিকার মোড়ক উন্মোচন ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে উক্ত ট্রাস্টের নির্বাহী সচিব ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান স্বাগত
বক্তব্য রাখেন।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে ও শিক্ষক মো. মহসীন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মুন্সী শাহাবুদ্দীন,সাবেক অতিরিক্ত সচিব আ ন ম আজিজুল হক, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুন নাহার লীনা, যশোর দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ(যশোর সেনানিবাস) মাহফুজা নাসরিন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী এম আতিকুল্লাহ, ও প্রয়াত মুন্সী মোয়াজ্জম হোসেনের সহধর্মিণী রত্নগর্ভা মাজেদা বেগম।

অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন,লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম, কাশিপুর অম্বিকা চরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ও মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন সহ প্রমুখ।

প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ‘আপনারা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান গড়ে তুলবেন এবং আপনারা সকলে মোয়াজ্জম স্যারের মতো দৃষ্টান্ত স্থাপন করবেন। মোয়াজ্জম স্যার যেমন তার কর্মের মাঝে বেঁচে আছেন, আপনারা তাঁর মতো আলোকিত মানুষ গড়ে স্মরণীয় হয়ে থাকবেন’।

পরে প্রধান অতিথি শিক্ষক মোয়াজ্জম হোসেনের কর্মময় ইতিহাসকে প্রজন্মের জন্য “স্মৃতির মুকুরে-মুন্সী মোয়াজ্জম হোসেন নামে স্মরণিকার মোড়ক উন্মোচন, ৫৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির টাকা এবং ৪ জন গুণী শিক্ষক যথাক্রমে মো: আতিয়ার রহমান, মুন্সী মোস্তাফিজুর রহমান, সুকুমার বিশ্বাস ও শ্রীবাস কুমার দত্তকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও ১০ জন হাফেজদের মধ্যে পবিত্র কোরআন শরিফ প্রদান করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে উসরার জাহান ইমা ও শ্রেষ্ঠা ভদ্র মিথিলার যৌথ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।