1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাতক্ষীরায় জামায়াতের কর্মী সম্মেলনে ডাঃ শফিকুর রহমান - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সাতক্ষীরায় জামায়াতের কর্মী সম্মেলনে ডাঃ শফিকুর রহমান

  • প্রকাশিত : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৩ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে ভালোবাসে তারা কখনও দেশ থেকে পালায় না। আমরা আমাদের দেশকে ভালোবাসি বলেই গত ১৫ বছরে চরম নির্যাতন, নীপিড়ন সহ্য করে, শত শত নেতাকর্মীকে হারিয়েও আমরা বাংলার মাটি আকড়ে পড়ে থাকি। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কারও কোনো কিছু দাবী করা লাগবেনা। মন্দির, মসজিদ, মঠ, গীর্জা পাহারা দেয়া লাগবেনা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করা হবে, সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে।

তিনি বিগত ফ্যাসিবাদের আমলের গুম,খুন নির্যাতনের প্রসঙ্গ টেনে বলেন,জামায়াতের নেতাদের প্রহসনের বিচার করে অন্যায়ভাবে ফাসিতে ঝুলিয়ে হত্যা করেছে। পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন মেধাবী দেশ প্রেমিক সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বাংলার জনগন এসব হত্যাকান্ডের বিচার করবে।

ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গ টেনে তিনি বলেন,আমরা আগামীর বাংলাদেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। তারাই দেশের অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে পারবে।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সরকার গঠন করলে নারীদের অধিকার নিশ্চত করবে। নারীরা রসুলের সময় থেকে পুরুষদের পাশে থেকে কাজ করেছেন, যুদ্ধ করেছেন। তাদের অধিকার নিশ্চিত করা হবে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে বেকার থাকবেনা। শিক্ষিত দূর্নীতিবাজ তৈরী হবেনা। সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা ব্যবস্থা না করে কর্মবান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।

শনিবার (৩০ নভেম্বর) বেলা তিনটায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতের সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লাহ,কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার,সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খলিলুর রহমান মাদানী,অধ্যাপক ওবায়দুল্লাহ,প্রভাষক ওমর ফারুক প্রমূখ।

দীর্ঘ ১৫ বছর পর জামাত ইসলামের রাজধানী নামে খ্যাত সাতক্ষীরার কর্মী সমাবেশ বিশাল জনসমুদ্রে পরিণত হয়। কর্মী সমাবেশ উপলক্ষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সম্মেলনকে কেন্দ্র করে সকাল শহরের সকল রাস্তায় মানুষের ভিড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে।

তিনি বলেন,জামায়াতের ওপর বিগত সময়ে যে নির্যাতন হয়েছে তার সবচেয়ে বেশী নির্যাতনের শিকার হয়েছে সাতক্ষীরার জনগন। এর আগে সকালে তিনি শহরের পল্লী মঙ্গল স্কুল মাঠে সাতক্ষীরা জামায়াতের এক রুকন সম্মলনে প্রধান অতিথির বক্তব্য দেন। রাতে সার্কিট হাউজে সুশীল সমাজের নেতাদের সাথে মতবিনিময় সভা ও নৈশভোজে মিলিত হবেন তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।