1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে গড়ে উঠেছে মুক্তাঙ্গন গণ-গ্রন্থাগার নামে ব্যতিক্রমী একটি প্রতিষ্ঠান - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে গড়ে উঠেছে মুক্তাঙ্গন গণ-গ্রন্থাগার নামে ব্যতিক্রমী একটি প্রতিষ্ঠান

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৪১ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে গড়ে উঠেছে মুক্তাঙ্গন গণ গ্রন্থাগার নামে ব্যতিক্রমী একটি প্রতিষ্ঠান। জ্ঞান সম্ভারের সংরক্ষণ, চর্চা ও বিকাশের প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রাচীনকাল থেকে গ্রন্থাগারের যাত্রা শুরু হয়। তারই ধারাবাহিকতায়  যশোর কেশবপুর উপজেলা হাসানপুর ইউনিয়নের বগা গ্রামে গড়ে উঠেছে এই ব্যতিক্রমী মুক্তাঙ্গন গণ গ্রন্থাগার।প্রত্যন্ত গ্রাম এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেন মুক্তাঙ্গন গণ গ্রন্থাগারটি। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও গ্রামের সাধারণ মানুষের মাঝে বই পৌঁছে দিচ্ছেন। শিশু-কিশোরদের অনলাইনের পাশাপাশি বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে এই আয়োজন। বর্তমান সময়ে বইয়ের পাতায় চোখ কমে গেছে ছাত্র-ছাত্রীদের। পাঠাগারের মাধ্যমে সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা অবসর সময়ে নতুন নতুন বই পড়ার সুযোগ পাবে। এছাড়াও পাঠাগার থেকে পছন্দের বই বাড়িতে নিয়েও পড়তে পারবেন পাঠকরা।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তাঙ্গন গণ গ্রন্থাগারের এ পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তাঙ্গন গণ গ্রন্থাগারের সভাপতি মোঃ ইলিয়াছুর রহমান-এর সভাপতিত্বে এবং গ্রন্থাগারের সহ-সভাপতি এস এম বাবর আলী-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মধুসূদন গবেষক ও সাগরদাঁড়ী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কবি খসরু পারভেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাগরদাঁড়ী প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলোক চিত্রকর মুফতি তাহেরুজ্জামান তাছু, সাগরদাঁড়ী প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল।

এ সময় আরো উপস্থিতি ছিলেন, মুক্তাঙ্গন গণ গ্রন্থাগারের সেক্রেটারী মোঃ বিল্লাল হোসেন, সহ- সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ  সুবাষ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুনতাজুর ইসলাম, উপদেষ্টা লুৎফর রহমান, মাওঃ আঃ হাকিম, মাষ্টার আঃ হাকিম, পাঠক ইশরাত জাহান, শামীম হোসেন, ফারুক হোসেন, রেজাউল ইসলাম, শিল্পী তোরাব আলী, সদস্য সবনম মুস্তারী, আঃ সামাদ গোল্দার, মেহরাব হোসাইন সাগর প্রমুখ। মতবিনিময় শেষে কবি খসরু পারভেজের নিজের লেখা কিছু বই সংরক্ষণের জন্য উপহার দেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।