1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলায় বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৫ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি || ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সবার আগে দেশ, দেশের জন্য আমরা কাজ করব। আগামী প্রজন্ম গর্ব করে বলতে পারবে যে, আমরা তাদের জন্য ভালো কিছু করেছি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে এগিয়ে আসতে হবে। আমাদেরকে দেশ ও মানুষের স্বার্থে কাজ করতে হবে

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০’টায় মোংলার দিগরাজ বাজার মন্দির চত্বরে বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে বসবাস করব। জনগণ মনে করে- গত ৫ আগস্ট ছাত্র-জনতা ও রাজনৈতিক দলসমূহের প্রচেষ্টায় দ্বিতীয়বারের মতো এই দেশ স্বাধীন হয়েছে। গণহত্যা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা অপকর্ম করার জন্য রাজনীতি করি না, কেউ অপকর্ম করলে তার দায় বিএনপি নেবে না।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন সম্প্রতির সাথে বসবাস করে আসছে।আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মানুষ হিসেবে এই দেশে জন্মগ্রহণ করেছি। এ দেশ আমাদের সবার। আমরা সবাই মিলে এ দেশকে গড়ব। কোনো অপশক্তির ষড়যন্ত্রে সম্প্রতি বিনষ্ট করে দেশের অগ্রগতি থামানো যাবে না। আমরা সবাই ঐক্য থেকে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলে সুন্দর একটি দেশ গড়ে তুলবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে স্পষ্ট বার্তা দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী খালেদা জিয়ার ত্যাগ আর শতসহস্র নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা ও বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে, কতিপয় বিপথগামীর হঠকারিতায় তা বিনষ্ট হতে দেওয়া হবে না। এ বিষয়ে দল আপসহীন। দুষ্কৃতকারী কোনো দলের না। আমাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস, সম্প্রীতির মাধ্যমেই এলাকায় স্থায়ী শান্তি সম্ভব। মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। হিংসা-হানাহানি আর নয়।

এ সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন,বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পঙ্কজ বিশ্বাস এর সভাপতিত্বে এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট’র বাগেরহাট জেলা সদস্য সচিব শিমুল চন্দ্র রায়, মোংলা উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, বিএনপি নেতা আবু হোসেন পনি, বাবলু ভুইয়া, রনি বাবুল, সফরুল হায়দার সুজন, আঃ রাজ্জাক, যুবদল নেতা এম এ কাশেম, খালিদ মাহমুদ সোহাগ, যুবনেতা সেলিম রেজা, বাইজিদ বোস্তামি রাব্বি, মোল্যা কামরুল ইসলাম, সরোয়ার হোসেন, মাহবুব হোসেন, মোঃ জসিম খান, রামপাল উপজেলা বিএনপির নেতা আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী ওজিয়ার রহমান, জাহিদুল ইসলাম, সহ সমাবেশে হিন্দু, মুসললিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।