1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে : কৃষিবিদ শামীমুর রহমান শামীম - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে : কৃষিবিদ শামীমুর রহমান শামীম

  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রামপাল, বাগেরহাট || বাগেরহাটের রামপালে সন্ত্রাসী, লুটপাট ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘির পাড় শহীদ মিনার চত্বরে হুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি তার বক্তব্যে বলেন একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের নেতাকর্মীদের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমাদের নেতার দেওয়া এ ৩১ দফা। তিনি আরো বলেন, এই অঞ্চলে সন্ত্রাসী জনপদ কায়েম করেছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক । অন্যদিকে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, ভাইপো তম্ময় রাষ্ট্র ক্ষমতাকে ব্যাবহার করে লুটপাট করেছে। বিদ্যুৎকেন্দ্রে চাকরি করতে দিতো না খালেক।

কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক এ অঞ্চলের মানুষকে আশ্বাস দিয়ে বলেন,আমরা ক্ষমতায় আসলে মোংলা বন্দরকে সচল, ইপিজেডকে আরো গতিশীল করা হবে। এ এলাকার ফসল রক্ষায় ওয়াপদা বেড়িবাঁধ বাস্তবায়ন করা হবে। এ এলাকায় সকল মানুষ নির্যাতিত হয়েছেন। দখলবাজ, চাঁদাবাজ প্রতিহত করা হবে। হিন্দুদের কেউ কোন ক্ষতি করলে তাদের এ এলাকায় থাকতে দেয়া হবে না। ন্যায় বিচার নিশ্চিতে, বৈশম্য মুক্ত সমাজ ব্যাবস্থা গড়ে তোলা হবে, মাদক নির্মুল করা হবে। তারেক রহমান জনগনের কল্যাণে কল্যাণমুলক রাষ্ট্র গঠনে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সবার পছন্দের প্রার্থীদের নেতা নির্বাচন করতে হবে। এ জন্যে সকলকে সাথে নিয়ে কাজ করবে বিএনপি। সবার মতামত নিয়ে ওয়ার্ড থেকে শুরু করে জেলার নেতা নির্বাচন করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শোষনমুক্ত ও স্বনির্ভর দেশ গঠন করা হবে। হুড়কার জনসভায় বক্তৃতা কালে কৃষিবিদ শামীমুর রহমান শামীম এ সব কথা বলেন।

এ সময় আরও বক্তব্য দেন,উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন,সহ অধ্যাপক মুক্তাদির হোসেন, সহ অধ্যাপক স. ম গণি, সহ অধ্যাপক মনিরুজ্জামান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, আবিদ মল্লিক,শেখ আ. মজিদ, হাওলাদার রফিকুল ইসলাম, হাওলাদার আল আমিন, প্রদীপ রায় প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।