1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪১ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুরে “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন- এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ,কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোক্তার আলী,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,জয়িতা নারীদের মধ্যে বক্তব্য রাখেন, নাজমা সুলতানা ও শ্রাবণী ঘোষ।

আলোচনা সভা শেষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলার ৫ জন জয়িতা নারীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী উপজেলার মাদারডাঙ্গা গ্রামের শাহিদা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ভোগতী নরেন্দ্রপুর গ্রামের টুম্পা সাহা, সফল জননী নারী পাঁজিয়া গ্রামের শ্রাবনী ঘাষ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন গড়া নারী মজিদপুর গ্রামের খাদিজা বেগম ও সমাজ উন্নয়ন বিশেষ অবদানে মাগুরাডাঙ্গা গ্রামের নাজমা সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,এস,এম জিল্লুর রশীদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ,ন্যাশনাল প্রেস সোসাইটি,গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সরকারি ও উন্নয়ন সহযোগী দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক,শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।