1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তেরখাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তেরখাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৬০ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি || যথাযোগ্য মর্যাদায় ও আড়ম্বরের সাথে ৯ই ডিসেম্বর খুলনার তেরখাদা উপজেলায় ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পাতাকা ও দুদকের পতাকা উত্তোলন,কবুতর উড্ডয়ন,মানববন্ধন,অলোচনা সভা।

সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন,কবুতর উড়ানো এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদের হলরুমে’দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্যের উপর এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা শাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ। বিশেষ অতিথির বক্তৃতা করেন সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরল হক মন্টু,থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ও চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার,উপজেলা প্রাণি সম্পদ অফিসার প্রিয়াংকর কু্ডু,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক,উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের প্রতিনিধি ডাঃ অনিক কু্ডু,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ,উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ইকবাল হোসেন,উপজেলা একাডেমিক সুপারভাইজর সহেলা সুলতানা,সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শারাফাত হোসেন দিপু,ইখড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান,সহকারী প্রোগ্রামার লিডাম পল বালা,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এম এ কাদের ও মোঃ শাহ আলম রিপন।সভায় এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার,শিক্ষক,শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।