1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় সার্ভিস তার,মোবাইল ফোন চুরি ও চাঁদাবাজী অব্যহত - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় সার্ভিস তার,মোবাইল ফোন চুরি ও চাঁদাবাজী অব্যহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম দিঘলিয়া || দিঘলিয়ার সেনহাটিতে দৃর্বৃত্তদের তৎপরতা চরম পর্যায়ে পৌঁছেছে। বৈদ্যুতিক তার মোবাইল ফোন চুরি ও চাঁদাবজী অব্যাহত। সেনহাটি এলাকা থেকে আল আমিন নামক এক যুবক গ্রেফতার হলেও সিন্ডিকেটের প্রভাবশালী সদস্যরা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। তাদের সিন্ডিকেট সদস্য শনাক্ত করে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিতের জন্য দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের নির্দেশনায় পুলিশসহ আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার সদস্যরা জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার সেনহাটি ও ফরমাইশখানা এলাকার প্রায় অর্ধশত বাড়ি ও প্রতিষ্ঠানে সংঘবদ্ধ দুর্বৃত্তদল দুর্বৃত্তায়ন সংঘটিত করেছে। এদের কর্মকান্ডের মাধ্যে রয়েছে বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক সার্ভিস তার কেটে নেওয়া, মোবাইল ফোন চুরি ও ছিনতাই, বিভিন্ন বাড়িতে গিয়ে গৃহবধূ ও মেয়েদের উত্তাক্ত করা, চাঁদাবাজী করা প্রভৃতি অপরাধ সংঘটিত করা।
সম্প্রতি দিঘলিয়া উপজেলার সেনহাটি ও দিঘলিয়া ইউনিয়নের সীমান্ত এলাকার বাগান থেকে বৈদ্যুতিক সার্ভিস তারের মধ্য থেকে তামার তার ছড়িয়ে নেওয়া বিপুল পরিমাণ ক্যাবলের কভার তার পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের পর থেকে পুলিশ ও এলাকাবাসীর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে সেনহাটি একজন চাঁদাবাজি করতে গিয়ে জনতা ধরে পুলিশে দেওয়ার ঘটনা এলাকাবাসীকে ভাবিয়ে তুলছে।

এ ঘটনায় পুলিশ সেনহাটি এলাকার সেলিম শেখের পুত্র জামাই আল আমিনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এলাকায় তার চুরি অব্যাহত রয়েছে। পুলিশের জোর অভিযান অব্যাহত আছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তারেক বলেন, অপরাধীচক্রকে খুব তাড়াতাড়ি আইনের আওতায় আনা সম্ভব হবে।

এ ব্যাপারে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দৈনিক জন্মভূমি প্রতিনিধিকে জানান, পুলিশ অনেক কষ্ট করে অপরাধীদের শনাক্ত করে আদালতে প্রেরণ করে। আর অপরাধীরা আইনের ফাঁক ফোঁকরে বেরিয়ে এসে পুণরায় দ্বিগুন উৎসাহে অপরাধ সংঘটিত করে। এ ব্যাপারে সকলমহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন  জানান, ঘটনার সাথে জড়িত চক্রকে দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।