1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দেশের কল্যানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দেশের কল্যানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম

  • প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৫ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের বিএনপি’র কর্মী সমাবেশকে কেন্দ্র করে জনতার ঢল নেমে আসে। সমাবেশ শুরুর আগে ইউনিয়নের সকল ওয়ার্ড ও পাশ্ববর্তী ইউনিয়নগুলো থেকে প্রচন্ড শীত উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসে নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন।

শনিবার(১৪ ডিসেম্বর) বিকালে রামপাল উপজেলা বাইনতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শরাফপুর মাদ্রাসা মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ কর্মী সমাবেশ পরিচালনা কমিটির আহ্বায়ক তালুকদার বদিউজ্জামান মিনারের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামপাল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।

এ কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপি দেশের কল্যানে সব সময় কাজ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তাধারা সব সময় বাংলাদেশের উন্নয়ন করা। গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গণহত্যা করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। ছাত্রজনতার এ বিপ্লব কোনভাবেই বৃথা হতে দেয়া যাবেনা। অচিরেই তারেক রহমান বীরের বেশে দেশে আসবেন এবং সকল বৈষম্য দূর করবেন। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি মানুষের কল্যানে কাজ করে। দলে কোন সন্ত্রাসী, উশৃংখল, চাঁদাবাজ ও চোরদের কোন স্থান নেই। কেউ যদি দলের নাম ব্যবহার করে কোন অপরাধে জড়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান।

এ কর্মী সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপি নেতা মল্লিক দেলোয়ার হোসেন, এম সাইফুজ্জামান বাদশা ও মোল্লা লোকমান হোসেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা সরদার মাহফুজুর রহমান (চিক), শেখ ফিরোজ কবির,মল্লিক জিয়াউল হক জিয়া, কাজী অজিয়ার রহমান, এস এম আলমগীর কবির বাচ্চু, মোঃ শাহাদাৎ হোসেন, শাহাজালাল গাজী, আলতাফ হোসেন বাবুল, ছাত্রদল নেতা মোল্লা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হোসাইন বাদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।