1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে তেরখাদা উপজেলায় মহান বিজয় দিবস পালিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে তেরখাদা উপজেলায় মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি || যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে খুলনা জেলার তেরখাদায় মহান বিজয় দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,সরকারি নর্থ খুলনা কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠান সমূহ ব্যাপক অনুষ্ঠান মালার আয়োজন করে।ওই দিন প্রত্যুষে ২১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।সকাল ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়।পরে উপজেলা পরিষদের চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) আখি শেখ,থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ও উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ কায়নাতের সঞ্চালনায়।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন,সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের,উপজলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কাওসার আলী,বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাস্টার হাফিজুর রহমান।পরে উপজেলা পরিষদের চত্ত্বরে পিঠা উৎসব এবং বিজয় মেলা অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসব এবং বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ।

এ সময় অন্যান্য দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধাঃ মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।

উপজেলা জামায়াতে ইসলামীঃ
উপজেলা জামায়াতে ইসলামী সকাল সাড়ে ৮ টার দিকে এক আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদবের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।পরে এক আলোচনা সভা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ নাহিদ হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন,মাওলানা এম এ হাফিজ,হাফেজ গোলাম রব্বানী,মাওলানা রকিবুল ইসলাম।

সরকারি নর্থ খুলনা কলেজ এ দিনে সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরুল হক মন্টু এর নেতৃত্বে কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের নিয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।
শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়,বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে।
এছাড়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিন করে। পরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে।বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের চত্তরে ক্রিকেট টুর্নামেন্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।