1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খালিশপুর থানা বিএনপি’র সম্মেলন-সভাপতি বাবু সাধারণ সম্পাদক হাবিব নির্বাচিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খালিশপুর থানা বিএনপি’র সম্মেলন-সভাপতি বাবু সাধারণ সম্পাদক হাবিব নির্বাচিত

  • প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা || বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই-আগস্টে গণঅভ্যূত্থানে শেখ হাসিনা বিতাড়িত হওয়ায় পর এদেশের মানুষ আনন্দে আছে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন। কিন্তু দিল্লি তার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমাদের ভালো কিছু দিল্লি কখনো ভালো চোখে দেখেনি। আগরতলায় আমাদের ডেপুটি হাইকমিশনে আক্রমণ,পতাকা ছিঁড়েছে তারা। নিজ বাড়িতে মেহমানকে আক্রমণ করাকে কাপুরুষতা বলে।

শুক্রবার (২০ ডিসেম্বর) মহানগরীর অর্ন্তগত খালিশপুর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বিএনপিকে সুসংগঠিত করা লক্ষ্য সকাল সাড়ে ১০টায় খালিশপুর থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল স্থানীয় প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, নির্বাচনী রোডম্যাপ নিয়ে সুনির্দিষ্ট কিছু বলছেন না উপদেষ্টারা। প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে উপদেষ্টার প্রেস সচিব বক্তব্য সাংঘর্ষিক। প্রধান উপদেষ্টা বলেছেন, ২৫ সালের শেষে অথবা ২৬-এর শুরুতে নির্বাচন হবে। আর প্রেস সচিব বলেছেন, ২৬-এর জুনে নির্বাচন হতে পারে। যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, সেহেতু নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রীক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে।

সম্মেলনের উদ্বোধক ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, বিশেষ বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। খালিশপুর থানা বিএনপির আহবায়ক শেখ জাহিদুল ইসলাম সভাপতিত্ব করেন।সঞ্চালনায় ছিলেন থানা বিএনপির সদস্য সচিব মো. হাবিবুর রহমান বিশ্বাস।

সম্মেলনের দ্বিতীয় পর্বে খালিশপুর থানার ৯টি ওয়ার্ডের ৬৩৯জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি পদে এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক পদে বিপ্লবুর রহমান কুদ্দুসকে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসা ঘোষনা করেন।

উল্লেখ খালিশপুর থানা বিএনপির সম্মেলনের মধ্য দিয়ে মহানগরীর ৫টি থানার সম্মেলন শেষ করলেন বিএনপি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।