1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটে জীবাশ্ম জ্বালানী ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য শক্তির ব্যবহারের দাবিতে নৌ র‌্যালী - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাগেরহাটে জীবাশ্ম জ্বালানী ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য শক্তির ব্যবহারের দাবিতে নৌ র‌্যালী

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ বার শেয়ার হয়েছে

জেলা প্রতিনিধি বাগেরহাট || বাগেরহাটে জীবাশ্ম জ্বালানী ব্যবহার বন্ধ, নবায়নযোগ্য শক্তির ব্যবহারের দাবিতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৌ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে গ্রীন ইউথ ফোরাম ও রেইজিং ইউথ ফোরামের যৌথ উদ্যোগে ভৈরব নদীতে ব্যতিক্রমী এই র‌্যালীতে অর্ধশতাধিক তরুণ-তরুণী অংশগ্রহন করেন।

তরুণ-তরুণীরা “নতুন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চাই না, সবুজ বাংলাদেশ চাই, জলবায়ুর ন্যায়বিচার এখনই, এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে এমন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে জীবাশ্ম জ্বালানিমুক্ত পৃথিবী নিশ্চিত করার দাবি জানান অংশগ্রহনকারীরা।

এসময় বক্তব্য দেন,পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির নেতা মোল্লা মনিরুজ্জামান,পরিবেশ কর্মী আলিমুজ্জামান, হাসান মাহমুদ জসিম, ইয়ুথ এ্যাক্টিভিস্ট নিম্নি, শেখ  বাদশা, নুরান আক্তার মিতু, আবু তালেব প্রমুখ।

বক্তারা বলেন,জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে আমরা এক ভয়াবহ জলবায়ু সংকটে পড়েছি। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে যেতে হবে। আমরা নবীন প্রজন্মের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প বন্ধ করা হোক এবং টেকসই শক্তির ব্যবহারে বিনিয়োগ বাড়ানো হোক।নবায়নযোগ্য শক্তির দ্রুত বিস্তার ঘটাতে পারলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধ করা সম্ভব। এটি কেবল পরিবেশ রক্ষাই নয়, দেশের টেকসই উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।

পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির নেতা মোল্লা মনিরুজ্জামান বলেন ,জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকার এবং নীতিনির্ধারকদের উচিত নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে অবিলম্বে নীতি বাস্তবায়ন করা। সৌর ও বায়ুশক্তি যেমন আমাদের প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে, তেমনি এটি দেশের জ্বালানি নিরাপত্তা বাড়াবে। দেশের মানুষ জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা আর চায় না।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।