1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় টিসিবি পন্য বিতরণে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

লোহাগড়ায় টিসিবি পন্য বিতরণে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৩ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে টিসিবির পন্য বিতরণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সরেজমিনে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে দেখা গেছে,সরকারি নীতিমালা উপেক্ষা করে টিসিবির ডিলার মেসার্স ফকির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আনিসুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব নুরুল ইসলাম এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বরগণ পরস্পর যোগসাজশে বেআইনিভাবে যত্রতত্রভাবে টিসিবির পণ্য বিতরণ করছেন।

সরকারি নিয়ম অনুযায়ী টিসিবির পণ্য বিতরণকালে নিয়োগ প্রাপ্ত ট্যাগ অফিসার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, দিঘলিয়া ইউনিয়নের ১২০৩ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে ৬০১৫ কেজি চাল ও ২৪০৬ কেজি ডাল বিতরনের কথা রয়েছে।

কিন্তু উক্ত ইউনিয়ন পরিষদের সচিব মো. নুরুল ইসলাম ও সংশ্লিষ্ট ডিলার আনিসুর রহমান পরস্পর যোগসাজশে সমুদয় চাল ও ডাল নিম্ন আয়ের মানুষজনদের মধ্যে বিতরণ না করে মেম্বরদের মধ্যে বন্টন করা হয়েছে, যা বিধি সম্মত নয়।

মেম্বরগন উক্ত চাল ও ডাল ভ্যানযোগে স্ব স্ব ওয়ার্ডে নিয়ে মেম্বরদের পছন্দের মানুষদের মাঝে বিতরণ করছেন। এতে করে, অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষেরা টিসিবির পণ্য সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে নিন্ম ও অসচ্ছল মানুষের ক্ষোভের শেষ নাই।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নিম্ন আয়ের মানুষ ও অসচ্ছল ব্যক্তি অভিযোগ করে বলেন, টিসিবির পণ্য নেয়ার জন্য ভোটার আইডি কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এসেছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও টিসিবির পণ্য পাই নাই।

এসব মানুষেরা আরও বলেন, সংশ্লিষ্ট মেম্বররা ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির পণ্য তুলে নিয়ে নিজ এলাকায় গিয়ে তাদের পছন্দের মানুষদের মাঝে পণ্য বিতরণ করছেন।

জনপ্রতি ৫ কেজি করে চাল ও ২ কেজি করে ডাল বিতরণের নিয়ম থাকলেও উপকারভোগী মানুষেরা পাচ্ছেন সাড়ে ৪ কেজি চাল ও ১ কেজি ৯শ’ গ্রাম ডাল। এ নিয়েও ক্ষোভের অন্ত নেই। তাছাড়া ভোটার আইডি কার্ড ছাড়াই অনেকে টিসিবির পণ্য সামগ্রী তুলে নিয়ে যাচ্ছেন। এসব দেখার জন্য কোন কর্তৃপক্ষ আছে বলে মনে হয় না।

এ ব্যাপারে সংশ্লিষ্ট টিসিবির ডিলার মেসার্স ফকির এন্টারপ্রাইজের মালিক আনিসুর রহমান ফকির বলেন, ‘ওই ইউনিয়নের জন্য বরাদ্দকৃত টিসিবির পণ্য সামগ্রী দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সচিব নূরুল ইসলাম ও সংশ্লিষ্ট মেম্বরদের উপস্থিতিতে বুঝিয়ে দেওয়া হয়েছে।

দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সচিব নূরুল ইসলামের সাথে কথা বলার জন্য বারংবার চেষ্টা করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা না বলে গা ঢাকা দেন।

দিঘলিয়া ইউনিয়নের ‘ট্যাগ অফিসার ‘ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা বলেন, ‘ আজ দিঘলিয়া ইউনিয়নে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হবে-তা আমাকে কেউই জানান নাই।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদ এর মোবাইল ফোনে বারংবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন না।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।