1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তপসিল বাতিলের দাবিতে শিক্ষকদের মানববন্ধন হয়েছে। যশোরের কেশবপুরে ফ্যাসিবাদী আওয়ামী দোসরদের যোগসাজশে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির অবৈধ নির্বাচনী তফসিল ঘোষণার বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষকবৃন্দের আয়োজনে মঙ্গলবার (২৪ ডিসেম্বর-২৪) দুপুরের শহরের ত্রিমোহিনী মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালীন বক্তব্য দেন, সাবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাত আরা, প্রধান শিক্ষক হযরত আলী,প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, প্রধান শিক্ষক শাহীনুজ্জামান, প্রধান শিক্ষক গাজী রবিউল আলম, সহকারি শিক্ষক ইয়াকুব আলী, সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারি শিক্ষক জাহিদ হাসান প্রমূখ।

দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান প্রমূখ।
উল্লেখ গত ২১ ডিসেম্বর ২০২৪ কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা করেন যশোর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাহিদ হাসান ও সাধারণ সম্পাদক এ.কে এম নাজমুল ইসলাম। তফশীলে ১১ জানুয়ারি ২০২৫, শনিবার নির্বাচনের দিন ধার্য করা হয়। মোট ১৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬৩ জন ভোটার।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।