1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
গণমাধ্যমকর্মীদের সাথে খুলনার বিভাগীয় কমিশনারের মতবিনিময় অনুষ্ঠিত - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

গণমাধ্যমকর্মীদের সাথে খুলনার বিভাগীয় কমিশনারের মতবিনিময় অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ বার শেয়ার হয়েছে

সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনার নবাগত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার আজ (বুধবার) সকালে খুলনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন। বিভাগীয় প্রশাসন এ সভার আয়োজন করে। মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার বলেন, খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে ভালো কিছু করতে চেষ্টার কোন ত্রুটি থাকবে না।

খুলনার কৃষিখাতের উন্নয়নে কৃষকদের জন্য স্মার্ট ফোনে বিশেষ অ্যাপ ব্যবহার করে কৃষিক্ষেত্রে প্রযুক্তির সংযোগ ও ফসলের ফলন বৃদ্ধিতে পরামর্শসেবা প্রদান এবং কৃষিতে উৎপাদিত পণ্যের সহজ বিপণনে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা যেতে পারে। খুলনা থেকে রাজধানী শহর ঢাকায় স্বল্প সময়ের পৌঁছানোর জন্য নতুন পথে রেল চলাচল শুরু হয়েছে। এ ট্রেনের মাধ্যমে খুলনায় উৎপাদিত কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে পারলে কৃষক উপকৃত হতে পারে। এছাড়া খুলনার রাস্তাঘাটের উন্নয়ন, ডিজিটাল শিক্ষা প্লাটফর্ম তৈরি, ট্রাফিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যুবকদের জন্য আইটি ও সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা দরকার।

সিটি কর্পোরেশন বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার বলেন, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় স্থবির হয়ে থাকা বা ধীরগতিতে চলমান উন্নয়ন কাজে গতি আনার চেষ্টা অব্যাহত আছে। অবস্থার রাতারাতি আমূল পরিবর্তন না হলেও স্বল্প সময়ের মধ্যে অগ্রগতি দৃশ্যমান হবে বলে আশা করা যায়। কেসিসির ঠিকাদারদের কাজের বিল ছাড়ের পূর্বে বিশেষজ্ঞদের নিয়ে সরেজমিনে পরিদর্শন করে কাজের মান যাচাই করা হচ্ছে। কিছু টেন্ডার বাতিল করা হয়েছে, সেগুলো পুনরায় টেন্ডার করা হবে। বিগত দিনের তুলনায় ভালো কিছু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, দুর্নীতির সুযোগ বন্ধে আন্তরিকভাবে কাজ করা হবে।

অনুষ্ঠানে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম,খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল,সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ গণমাধ্যমকর্মীরা বক্তৃতা করেন। মতবিনিময় সভায় খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,মোঃ ফিরোজ সরকার গত ৮ ডিসেম্বর খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।