1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় সাদ পন্থীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে খুলনার আলেম সমাজ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় সাদ পন্থীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে খুলনার আলেম সমাজ

  • প্রকাশিত : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০.৩০ খুলনা তাবলীগ মসজিদে এ সংবাদ সম্মেলন করেন আলেমী শুরা।

এ সময় মুফতি জিহাদুল ইসলাম বলেন,বাংলাদেশের দাওয়াতে তাবলীগের দুই ধারাতে কাজ চলতেছে। এক ধারা হলো আলেমী শুরা আরেক ধারা ইন্ডিয়ার সাদ সাহেবের কিছু অনুসারীরা তাবলীগে দাওয়াতের কাজ করছে। ইতিমধ্যেই তাদের দাওয়াতি কার্যক্রম সারা পৃথিবীর কাছেই প্রমাণিত হয়েছে যে তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী। গত ১৮ তারিখ আলেমী শুরার সাথো যে সকল ভাইয়েরা দাওয়াতি তাবলীগের কাজ করছে তারা অবস্থান করছিলো, রাতের অন্ধকারে রাত তিনটার সময় তারা অস্ত্র সজ্জিত হয়ে মুসল্লিদের নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। ইতিমধ্যে চারজন শহীদ হয়েছে এবং অসংখ্য সাথীরা আহত হয়েছে।

তিনি আরো বলেন,এ ঘটনাকে বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাদ পন্থীদের কাকরাইল মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। আলেমী শুরার সাথে যে সকল সদস্য কাজ করছেন তারা সেখানে অবস্থান করছেন। যেহেতু খুলনা মারকাজ মসজিদ কাকরাইলের অন্তর্গত এবং তারই তত্ত্বাবধানে পরিচালিত। খুলনার যে সমস্ত ওলামা একরাম এবং তাবলীগের ভায়েরা আলেমী শুরার সাথে কাজ করছেন তারা আগামী দশদিন এখানে শান্তিপূর্ণ অবস্থান করবেন।

দাওয়াতে তাবলীগের ওর যাতে সাতপন্থীরা হামলা করতে না পারে তাই পুলিশ ও সেনাবাহিনীর কাছে আবেদন করা হয়েছে বলে জানান মুফতি জিহাদুল ইসলাম।

মুফতি জিহাদুল ইসলাম বলেন,খুলনা মারকাজের জায়গাটি দান করেছেন বড় হুজুর রহমাউল্লাহ। তিনি এই জায়গা দান করেছেন সহীহ ইসলামের চর্চার জন্য। তাই সাদ বাহিনী ইসলামবিরোধী কোন কাজ এই মসজিদে করতে পারবেনা।

সংবাদ সম্মেলনে মুফতি গোলাম রহমান গণমাধ্যম কে বলেন, তাবলীগের যে কাজ খুলনা কেন্দ্রিক চলে কাকরাইল মসজিদের অধীনে শুরাই নিজামের মাধ্যমে পরিচালনা হয়। যেহেতু সরকার কাকরাইল মসজিদ থেকে সাদ পন্থীদের অধিকার বঞ্চিত করেছে। আমরাও খুলনার প্রশাসনের কাছে এই দাবি জানিয়েছি। যেহেতু একই ঘটনা একই ব্যবস্থা তাই আমাদেরকেও এই অধিকার দেয়া হোক। আমরা এককভাবে এই জায়গায় কাজ করবো তারা যেন এখানে না আসে। তাবলীগ মসজিদে পর্যাপ্ত লোক অবস্থান করবে। এবং এখানে পাহারাদারের জামায়াত তৈরি করে দেওয়া হয়েছে, তারা মারকাজ পাহারা দেবে। এ সময় প্রশাসনের কাছে তাবলীগ মসজিদে অবস্থানকারীদের নিরাপত্তার জন্য আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,হাফেজ হারুন,মুফতি জিহাদুল ইসলাম, মুফতি মাহমুদ,মুফতি গোলাম রহমান, মুফতি আজিজুর রহমান,মুফতি আব্দুল্লাহ, মুফতি মিরাজুল ইসলাম, মাওলানা হাসান, মও: মুফতাজ আহমেদ, মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া, মুফতি জিহাদুল ইসলাম প্রমুখ।

খুলনার খবর।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।