1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ইজতেমা মাঠের নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রস্তুতি শুরু শুরা-এ-নেজামের - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ইজতেমা মাঠের নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রস্তুতি শুরু শুরা-এ-নেজামের

  • প্রকাশিত : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || টঙ্গীর ইজতেমা মাঠ ও আশপাশের তিন কিলোমিটার এলাকায় জারি করা (১৪৪ ধারা) নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পুলিশ প্রশাসন। এতে দীর্ঘদিন বিরতির পর সেখানে আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতিমূলক কাজ শুরু করছে শুরা-এ-নেজামের (মাওলানা জুবায়েরপন্থি)।

তাবলীগ জামাত বাংলাদেশ (শুরা-এ-নেজামের) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বৃহস্পতিবার আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাবিবুল্লাহ রায়হান আরো জানান- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে টঙ্গি বিশ্ব ইজতেমার ময়দান সহ আশপাশের তিন কিলোমিটার ব্যাপী এলাকায় জারিকৃত (১৪৪ ধারা) আদেশ সমূহ বৃহস্পতিবার বিকাল ৫টা হতে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর রাতে ইজতেমা মাঠে তাবলিগের সাদপন্থিদের হামলায় তিনকর্মী নিহত ও অর্ধশতা
ধিক আহত হওয়ায় ঘটনায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এদিকে বিভিন্ন জেলা ও উপজেলায় তাবলিগের চলমান সমস্যা নিরসনের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগ থেকে সংশোধিত নতুন প্রজ্ঞাপন এসেছে।

বৃহস্পতিবার জারিকরা প্রজ্ঞাপনে বলা হয়- এখন থেকে অর্থাৎ ২ ডিসেম্বর হতে জেলা ও উপজেলা পর্যায়ে মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা মোহাম্মদ সাদ-এর অনুসারীরা যার যার তাবলিগি মারকাজে অবস্থান করে শান্তিপূর্ণ সহ অবস্থান বজায় রেখে নিজ নিজ তাবলিগি কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবেন। একপক্ষ অন্যপক্ষের মারকাজে কোন ধরনের বাধা প্রদান বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হতে বিরত থাকার অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে।

এছাড়া কাকরাইল মসজিদের ক্ষেত্রে,আগে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব ড. মো: আব্দুল সালাম।

হাবিবুল্লাহ রায়হান জানান, নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সারাদেশে তাবলিগের যারা যেখানে কার্যক্রম চালিয়ে আসছে তারা সেখানেই থাকবে। এছাড়া ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে প্রস্তুতি শুরু করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বে জুবায়েরপন্থিদের আয়োজনে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।এরপর ৭ই ফেব্রুয়ারি থেকে সাদপন্থিদের ইজতেমা হওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।