1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নড়াইলে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৬২ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইল সদর উপজেলায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দয়াল দাস (২৭) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক আশিকুর ও তার সহকারী আরিফ গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দয়াল দাস যশোর জেলার কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের নারান দাসের ছেলে। আহত ট্রাকচালক আশিকুর নড়াইল সদর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা ও সহকারী আরিফ মোল্যা একই উপজেলার মুলদাইড় গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় যশোরগামী মুরগিবহনকারী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় পিকআপের চালক দয়াল দাসকে নড়াইল সদর হাসপাতেলে নেয়ার পথে মারা যান। অপর দিকে ট্রাকের চালক আশিকুর ও তার সহকারী আরিফ গুরুতর আহত হন। পরে ট্রাক চালক ও তার সহকারীকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দেন। পরে ট্রাক চালককে ঢাকায় ও চালকের সহকারীকে খুলনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।