1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে (পিটিএফ)-এর আয়োজনে ৫ শতাধিক রোগী পেল ফ্রি মেডিকেল সেবা - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে (পিটিএফ)-এর আয়োজনে ৫ শতাধিক রোগী পেল ফ্রি মেডিকেল সেবা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩১৯ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,বিশেষ প্রতিনিধি || কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নে ৫ শতাধিক রোগী পেল ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবাদান। রোগীরা অত্যান্ত খুশি। মঙ্গলবার (৭ জানুয়ারি-২৫) সারা দিনব্যাপী প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) সমাজ সেবা, স্বাস্থ্য ও আত্মনির্ভরশীল প্রশিক্ষণ মূলক একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান প্যারামেডিকেল এ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) কেশবপুর বাজারের মাইকেল মোড়ে প্রধান কার্যালয়ের আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ,কে,আজাদ ইকতিয়ার-এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিরলসভাবে নাক, কান, গলা, চর্ম, শিশু, জ্বর, জর্দি, কাশি ও ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন এবং ক্যাম্পে প্রায় ৫ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও শতাধিক রোগীর রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় করা হয়।
মেডিকেল ক্যাম্পে ফ্রী স্বাস্থ্যসেবা প্রদান করেন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা: জি.এস.কে ডালিম ও মেডিকেল অফিসার ডা: রিপন রায়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল।

প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ)-এর ভাইচ চেয়ারম্যান প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) মোঃ নজরুল ইসলাম, ডেভেলপমেন্ট ডিরেক্টর (পিটিএফ) মিজানুর রহমান (মায়া), শাখা পরিচালক, প্রধান কার্যালয় (পিটিএফ) মোঃ আনিছুর রহমান, কর্মকর্তা পরিচালনা পরিষদ, ptf মোঃ ইছহাক আলী, ডেভেলপমেন্ট ডিরেক্টর (পিটিএফ) মোঃ মুজিবুর রহমানসহ একঝাঁক শিক্ষানবিশ শিক্ষার্থী নিরলসভাবে সেবা করেছেন। অনুঠানে সাংবাদিক কামরুজ্জামান রাজু, পরেশ দেবনাথ, আবু বক্কার সিদ্দিক, সোহেল পারভেজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদর সেবাদান কার্যে আপ্রাণ সহযোগিতা করেছেন, প্রতিষ্ঠানের শিক্ষানবিশ শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান, মৌসুমী সুলতানা, সুমনা বহমান, শিলা রণী সরকার, তাহমিনা আক্তার (হিরা), মোঃ শাহিনুর রহমান, আবুল কালাম আজাদ, বিপাষারানী বিশ্বাস, ফারজানা খাতুন, মিম খাতুন, নাজমা খাতুন, আব্দুর রহমান, আসমুতুল্লাহু, জাফর উল্লাহ, আরিফুল ইসলাম, মোঃ সাদেক বাচ্চুসহ আরও অনেকে।

সমাজ সেবা, স্বাস্থ্য ও আত্মনির্ভরশীল প্রশিক্ষণ মূলক একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৮৬০ সালের সোসাইটি রেজিষ্ট্রেশন এ্যাক্টের ২১ নং ধারা অনুযায়ী নিবন্ধীত-রেজি নং- কে এইচ এস-৪৪৩, রেজিষ্ট্রার্ড ও প্রধান অফিস: মাইকেল মোড়, কেশবপুর বাজার, কেশবপুর, যশোর) ৬৪ বছর ধরে মানুষের মাঝে সেবামূলক কাজ করে চলেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।