1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২২১ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের জনৈক ওসমান বিশ্বাসের বাড়ি সংলগ্ন যশোর-চুকনগর মহাসড়কের পাশে বুধবার (৮ জানুয়ারি) ভোরে যানবাহনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে কেশবপুর থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তি রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আনুমানিক ৭৫ বছরের অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ এলাকাবাসী দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন। পরবর্তীতে নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

অজ্ঞাতনামা মৃত ব্যক্তি কেশবপুর এলাকায় অপরিচিত লোক হওয়ায় এলাকাবাসীর কেউ তার নাম-ঠিকানা, বাসস্থান সম্পর্কে তথ্য দিতে পারেননি। স্থানীয় লোকজন আরো জানান অজ্ঞাতনামা ওই ব্যক্তি ভারসাম্যহীনভাবে বিভিন্ন হাট-বাজারে ঘোরাফেরা করতেন। এলাকাবাসীর ধারণা তিনি হয়তো পাগল বা মানসিক ভারসাম্যহীন।

মৃত ব্যক্তির বর্ণনা:-বয়স অনুমান ৭৫ বছর। উচ্চতা অনুমান ৫ ফুট ৫ ইঞ্চি,গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, মাথার চুল সাদা এবং মুখে সাদা দাঁড়ি আছে,পরণে ধূসর রংয়ের ত্রি-কোয়াটার প্যান্ট এবং শরীরে ধূসর রংয়ের জ্যাকেট পরিধান করা ছিল।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।

অজ্ঞাতনামা ওই ব্যক্তির কেউ যদি পরিচয় জানতে পারেন তাহলে, কেশবপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল:-০১৩২০-১৪৩৩৪১।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।