1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
রামপালে জুয়া ও যাত্রাপালা আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

রামপালে জুয়া ও যাত্রাপালা আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটের রামপালে গোনাইব্রিজ এলাকায় শুভ এন্টারপ্রাইজের বালুর মাঠে রামপাল প্রেসক্লাব’র আয়োজনে মাসব্যাপী আনন্দ মেলার নামে যাত্রাপালা, জুয়ার আসর, লটারীসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রামপাল উপজেলা ইমাম সমিতি ও তৌহিদী জনতা।

বুধবার(৮ জানুয়ারি) বিকালে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের রণসেন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফয়লাহাটের বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

রামপাল উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলাম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মাহবুবুর রহমান’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর মল্লিক আব্দুল হাই, সাধারণ সম্পাদক মাওলানা জিহাদুজ্জামান, জেলা ইমাম সমিতির সদস্য ক্বারী মিরাজ মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, গতকাল(৭ জানুয়ারি) রামপাল ইমাম সমিতির উদ্যোগে যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের দাবিতে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রধান করা হয়। স্মারকলিপিতে তারা যাত্রাপালা ও জুয়ার আসর অবিলম্বে বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে রামপাল প্রেসক্লাব এর সভাপতি ফকির আতিয়ার রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল গাজী জানান, রামপাল প্রেসক্লাবের নাম ব্যবহার করে ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান কাউকে না জানিয়ে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এ বিষয়ে আমরা কেউ অবগত নই। আমরা চাই এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করে দেয়া হোক।

এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে রামপালে কোথাও মাসব্যাপী আনন্দ মেলার অনুমতি দেয়া হয়নি। উপজেলা ইমাম সমিতির পক্ষ থেকে আমি একটি স্মারক লিপি পেয়েছি। জেলা প্রশাসনের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।