1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে মধুমেলা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে মধুমেলা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৫ উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি- ২৫) দুপুরে যশোর জেলা প্রশাসনের আয়োজনে মহাকবির স্মৃতিবিজড়িত জন্মস্থান সাগরদাঁড়ি মধু মঞ্চে ওই আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।

অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) যশোরের যুগ্ম মহাপরিচালক আবু জায়েদ পারভেজ, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) যশোরের যুগ্ম মহাপরিচালক আবু জায়েদ পারভেজ, র‍্যাব-৬ যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (এএসপি) হাবিবুর রহমান, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবির) ৪৯ এর এ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সোহেল আল মুজাহিদ, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট আল-আমিন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের প্রতিনিধি এস কে সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের প্রতিনিধি সম্রাট হোসেন, যশোর জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি মজনু হোসাইন, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডাবলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, সাবেক ইউপি সদস্য শাহজাহান প্রমূখ।

প্রতিবছরের ন্যায়, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা উপলক্ষে সংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও যশোর জেলা প্রশাসনের আয়োজনে কবির জন্মস্থান সাগরদাঁড়িতে আগামী ২৪ জানুয়ারি-২৫ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ৭ দিনব্যাপী মধুমেলা অনুষ্ঠিত হবে। এই মধুমেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ উর্দ্ধতন কর্মকর্তাদের আগমনসহ, দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার-হাজার মধুপ্রেমীদের আগমনে মুখরিত হয়ে উঠে মধুমেলা প্রাঙ্গণ। সে জন্য মেলা প্রাঙ্গনে আইনশৃংখলা পরিস্থতি সমুন্নত এবং মধুমেলার মান অক্ষুন্ন রাখতে জেলা প্রশাসনের আইন শৃংখলা বিষয়ক সভায় সিদ্ধান্ত হয়, এবারের মধুমেলায় কোন প্রকার জুয়া, মাদক, সন্ত্রাস, নারী উত্ত্যক্তকরণ ও অশ্লীলতা রোধকল্পে প্রশাসনের কঠোর নজরদারি জোরদার করা হবে। এছাড়াও গোটা মেলায় শতাধিক সিসি ক্যামেরার আওতায় এনে পর্যাবেক্ষণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, বাংলাদেশ সেনাবাহিনী কেশবপুরের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।