1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক তিন এমপির গাড়ি নিলামে - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক তিন এমপির গাড়ি নিলামে

  • প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৯৮ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের মোংলা বন্দরে শুল্কমুক্ত কোটায় আনা সাবেক তিন সংসদ সদস্যদের ল্যান্ড ক্রুজার ব্রান্ডের ৩টি গাড়ির নিলাম। এর মধ্যে একটির জন্য দরপত্র বা বিট দাখিল হলেও বাকি দুটি গাড়ির জন্য দরপত্র জমা দেয়নি কেউ।

গত বছরের ১৭’জুলাই এই তিনটি গড়ি মোংলা বন্দরে আমদানি করেন টাঙ্গাইল-৮ আসনের অনুপম শাহজাহান জয়, দিনাজপুর-১ আসনের মুহাম্মদ জাকারিয়া ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা জামান ববি। কিন্তু তারা এখন পলাতক রয়েছেন।

এদিকে আত্মগোপন বা বিদেশে পালিয়ে যাওয়া সংসদ সদস্যের গাড়ি ছাড়িয়ে নিতে আমদানিকারকদের আইনি নোটিশ দেয়ার পর তা নিলামে তোলে মোংলা কাস্টমস হাউস। তবে গত বছরের ২৫ নভেম্বর নিলামে তোলা এসব গাড়ির মধ্যে একটির বিপরীতে দরপত্র জমা পড়লেও বাকি দুটির বিপরীতে দরপত্র জমা দেয়নি নিলামে অংশ নেওয়া ব্যবসায়ীরা।

সূত্র মতে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর সংসদ ভেঙে যাওয়ায় কপাল পোড়ে দ্বাদশ সংসদের সদস্যদের। এতে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল গাড়ি হাতছাড়া হয় তাদের। এভাবে মোংলা বন্দরে পড়ে থাকে সাবেক এমপিদের ল্যান্ডক্রুজার ব্রান্ডের ৩টি প্রাডো গাড়ি। যার একটির বাজার মূল্যে ১০ কোটি টাকা। এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় গেল বছরের ১৭ জুলাই মোংলা বন্দরে আমদানি করে ওই তিন সংসদ সদস্য। এই তিনটিসহ দীর্ঘদিন অনেক গাড়ি বন্দর শেডে পড়ে থাকায় বিড়ম্বনার শিকার হচ্ছে বন্দর কর্তৃপক্ষ।

আরও জানা গেছে, তৎকালীন সামরিক সরকার এইচ,এম এরশাদ ১৯৮৭ সালে এমপিদের প্রথম শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা দেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার বিধানটি বাতিল করলে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিধানটি আবার চালু করে। এতে গত ১৫ বছরে সরকার রাজস্ব হারায় কয়েক হাজার কোটি টাকা।

এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোঃ কামাল হোসেন জানান, দীর্ঘদিন এই তিনটিসহ মোট ৩০০টি গাড়ি মোংলা বন্দরে পড়ে আছে। বারবার নিলামে তুললেও এসব গাড়ি বিক্রি হয় না। ফলে বছরের পর বছর এই বন্দরের শেড ও ইয়ার্ডে গাড়িগুলো পড়ে অকেজো বা বিকল হচ্ছে।

এ বিষয়ে মোংলা কাস্টম হাউসের সহকারী কমিশনার মোঃ রুবেল হাসান জানান, গত বছরের ১৭ জুলাই সাবেক এমপিদের তিনটি ল্যান্ড ক্রুজার ব্রান্ডের তিনটি প্রাডো গাড়ি আমদানি হয়। এরপর এই গাড়ি তিনটি সময়মতো কেউ ছাড়িয়ে না নেয়ায় গাড়ি তিনটি নিজেদের অধীন নেয়। এরপর তা গত বছরের ২৫ নভেম্বর নিলামে তোলা হয়। তবে এখনও বিক্রয় আদেশ হয়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।